সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

ক্ষতিগ্রস্ত কৃষকদের বিশেষ কার্ডের মাধ্যমে সহায়তা দেওয়া হবে : ত্রাণমন্ত্রী

  • সবশেষ আপডেট : রবিবার, ৩ মে, ২০২৬
  • ৭০ জন সংবাদটি দেখেছেন

দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। ক্ষতিগ্রস্তদের তালিকা করে বিশেষ কার্ডের মাধ্যমে খাদ্য ও আর্থিক সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

রোববার (৩ মে) লালমনিরহাটের বড়বাড়িতে বিদ্যানন্দ ফাউন্ডেশন-এর ‘জাকাত ভিত্তিক আত্মকর্মসংস্থান প্রকল্প’ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, কিশোরগঞ্জ, নেত্রকোনা, সুনামগঞ্জ ও হবিগঞ্জসহ হাওরাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় আকস্মিক বন্যায় ধান তলিয়ে গিয়ে কৃষকরা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন।
এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য বিশেষ কার্ড দেওয়া হবে, যার মাধ্যমে তারা তিন মাস নিয়মিত খাদ্যশস্য ও আর্থিক সহায়তা পাবেন।

উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ সমস্যা তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, এ বিষয়ে জাতীয় সংসদে ইতোমধ্যে ঐকমত্য হয়েছে। প্রকল্পের কারিগরি সমীক্ষা সম্পন্ন হয়েছে এবং দ্রুত মাঠপর্যায়ের কাজ শুরু হতে পারে।

অনুষ্ঠানে বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে স্থানীয় অসহায়দের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। এর মধ্যে ছিল—

  • গরু
  • সেলাই মেশিন
  • মুদি দোকানের সামগ্রী
  • প্যাডেলচালিত ভ্যান

এই সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং বলেন, এটি তাদের স্বাবলম্বী হওয়ার পথে সহায়ক হবে। অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com