মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

বিমানের নেটওয়ার্ক বাড়াতে নতুন ১৪ উড়োজাহাজ কেনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী

  • সবশেষ আপডেট : সোমবার, ৪ মে, ২০২৬
  • ৬৪ জন সংবাদটি দেখেছেন

জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নেটওয়ার্ক সম্প্রসারণে ইতোমধ্যে ১৪টি নতুন উড়োজাহাজ কেনা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। একই সঙ্গে সিলেট থেকে চলতি বছরের হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

রোববার (৩ মে) রাত ১০টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পবিত্র হজ পালন করতে ৪১৯ যাত্রী নিয়ে প্রথম ফ্লাইট সৌদি আরবের মদিনার উদ্দেশে ছেড়ে যায়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী বলেন, বিমানকে শুধু লাভজনক প্রতিষ্ঠান নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলে মর্যাদাপূর্ণ সংস্থায় পরিণত করাই সরকারের লক্ষ্য। এ লক্ষ্যে বহরে নতুন উড়োজাহাজ যুক্ত করার প্রক্রিয়াও চলমান রয়েছে।

জানা গেছে, চলতি হজ মৌসুমে সিলেট থেকে মোট ৭টি ডেডিকেটেড ফ্লাইট পরিচালিত হবে। এসব ফ্লাইটে ৩ হাজার ৩৯৪ জন হজযাত্রী সৌদি আরবে যাবেন। এর মধ্যে একটি ফ্লাইট মদিনা এবং ছয়টি জেদ্দা বিমানবন্দরে অবতরণ করবে।

মোট যাত্রীর মধ্যে ২ হাজার ৯৩৩ জন সরাসরি সিলেট থেকে এবং ৪৬১ জন ঢাকা হয়ে সৌদি আরবে যাবেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সিলেট জেলার ব্যবস্থাপক মো. শরীফুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

দোয়া পরিচালনা করেন হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা আসজাদ।

বিমান সূত্রে জানা যায়, এবারের হজ মৌসুমে যাত্রীদের ভোগান্তি কমাতে বিশেষ নিরাপত্তা ও সেবার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। প্রথম ফ্লাইটের যাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে বিদায় জানান বাণিজ্যমন্ত্রীসহ অতিথিরা।

হজ মৌসুমকে কেন্দ্র করে বিমানের বহর ও সেবার সম্প্রসারণ যাত্রীসেবায় ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com