শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম :
পতাকা টাঙ্গাতে গিয়ে গাছে অজ্ঞান যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল মদ-সিগারেটের ট্যাক্স বাড়ানোয় বিরোধী দল নাখোশ : প্রধানমন্ত্রী বাজেট বড় হলেও বাস্তবায়ন সম্ভব : এফবিসিসিআই ভিনি-রাফিনিয়ার কাঁধে ব্রাজিলের হেক্সা স্বপ্ন ভারতের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, কুলাউড়া সীমান্তে উত্তেজনা তিস্তা মহাপরিকল্পনায় বরাদ্দ স্পষ্ট না হওয়ায় ধোঁয়াশা: নজরুল ইসলাম হক্কানী রংপুরের ধর্ষণ মামলার পলাতক আসামি নোয়াখালী থেকে গ্রেপ্তার বিশ্বকাপ নিয়ে অস্বস্তিকর অবস্থায় যুক্তরাষ্ট্র-ইরানি সমর্থকরা

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ: সাবেক অতিরিক্ত ডিআইজি হামিদুল আলম কারাগারে

  • সবশেষ আপডেট : বুধবার, ৬ মে, ২০২৬
  • ৩৪ জন সংবাদটি দেখেছেন

২৬ কোটি টাকার অভিযোগে জামিন নামঞ্জুর, বগুড়া কারাগারে প্রেরণের নির্দেশ

জ্ঞাত আয়বহির্ভূত প্রায় ২৬ কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি হামিদুল আলম-এর জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৫ মে) বিকেলে বগুড়া-র সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক শাহজাহান কবির এ আদেশ দেন। দুর্নীতি দমন কমিশন আইন, দুর্নীতি প্রতিরোধ আইন ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনে দায়ের মামলার শুনানি শেষে এই আদেশ দেওয়া হয়।

দুদকের পক্ষে মামলা পরিচালনাকারী পিপি অ্যাডভোকেট আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্নীতি দমন কমিশন বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জাহিদুল ইসলাম বাদী হয়ে গত ১১ জানুয়ারি মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, বগুড়ার সারিয়াকান্দি উপজেলার তাজুরপাড়া এলাকার মৃত এএসএম ইবনে আজিজের ছেলে হামিদুল আলম এবং তার স্ত্রী শাহাজাদী আলম লিপি দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে অসৎ উদ্দেশ্যে প্রায় ১৯ কোটি ৫৬ লাখ টাকার সম্পদের তথ্য গোপন করে মিথ্যা হিসাব ও ভিত্তিহীন ঘোষণা দেন।

এছাড়া অভিযোগে বলা হয়, আসামি শাহাজাদী আলম লিপি স্বামীর সহযোগিতায় অসাধু উপায়ে প্রায় ২৬ কোটি ১ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগদখলে রেখেছেন। একই সঙ্গে অবৈধভাবে অর্জিত অর্থ দিয়ে প্রায় ৩ কোটি ৭৪ লাখ টাকার সম্পদ রূপান্তর বা স্থানান্তরের (লেয়ারিং) মাধ্যমে মানিলন্ডারিংয়ের অপরাধ সংঘটনের কথাও উল্লেখ করা হয়েছে।

মামলায় দুদকের পক্ষে অ্যাডভোকেট গোলাম দস্তগীর ও অ্যাডভোকেট মাহবুবা খাতুন সুখীসহ আইনজীবীরা অংশ নেন। অপরদিকে আসামির পক্ষে ছিলেন ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন, অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান ও অ্যাডভোকেট শেখ রেজাউল করিম মিন্টুসহ অন্যান্য আইনজীবী।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com