মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

রংপুরে চোলাইমদ তৈরির উপকরণসহ ১ জন গ্রেফতার, ১৬০ লিটার ওয়াশ জব্দ

  • সবশেষ আপডেট : বুধবার, ৬ মে, ২০২৬
  • ১৬ জন সংবাদটি দেখেছেন

রংপুরের পীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে চোলাইমদ তৈরির উপকরণসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বুধবার (৬ মে)  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রংপুর জেলা কার্যালয়ের ‘খ’ সার্কেল মিঠাপুকুরের একটি আভিযানিক দল পীরগঞ্জ উপজেলা থানাধীন বড়দরগাহ ইউনিয়নের সাহাপাড়া হাজিপুর (মাবিয়াপাড়া) এলাকায় অভিযান চালায়।

অভিযানে মন্টু মিয়া (৫৫) নামে একজনকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার মৃত ফজল উদ্দিনের ছেলে।

অভিযানকালে তার বসতঘরের ভেতর থেকে ঢাকনাবিহীন দুইটি নীল রঙের প্লাস্টিক ড্রামে রাখা চোলাইমদ তৈরির উপকরণ ‘ওয়াশ’ উদ্ধার করা হয়। প্রতিটি ড্রামে ৮০ লিটার করে মোট ১৬০ লিটার ওয়াশ জব্দ করা হয়।

জব্দকৃত আলামতসহ আসামির বিরুদ্ধে পীরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলাটি দায়ের করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক এস. এম. এলতাস উদ্দিন।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com