মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

কুষ্টিয়া সরকারি কলেজে আমির হামজাকে ঘিরে ‘ভুয়া ভুয়া’ স্লোগান

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৪৯ জন সংবাদটি দেখেছেন

কুষ্টিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা।

বৃহস্পতিবার (৭ মে) সকাল সাড়ে ১০টার দিকে কলেজ মাঠে আন্তঃবিভাগ মিনি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনের সময় এ ঘটনা ঘটে।

শিক্ষার্থীরা জানান, প্রধান অতিথি হিসেবে এমপি আমির হামজা অনুষ্ঠানে যোগ দিলে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে একদল শিক্ষার্থী মঞ্চের সামনে জড়ো হয়ে “ভুয়া ভুয়া” স্লোগান দিতে শুরু করেন। পরে তিনি মাঠে প্রবেশ করলে বিক্ষোভকারীরা সেখানে গিয়েও স্লোগান অব্যাহত রাখেন এবং মাঠে বসে পড়েন।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কলেজের অধ্যক্ষ তাকে নিজের কার্যালয়ে নিয়ে যান। পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অধ্যক্ষের কার্যালয়ের সামনেও অবস্থান নিয়ে স্লোগান দেন।

খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে পুলিশি উপস্থিতিতে আমির হামজা কলেজ ক্যাম্পাস ত্যাগ করেন।

বিক্ষোভকারী শিক্ষার্থীদের অভিযোগ, কয়েকদিন আগে কলেজ ক্যাম্পাসের কিছু গাছ কাটা হলেও স্থানীয় সংসদ সদস্য হিসেবে তিনি এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেননি। এ কারণেই তারা প্রতিবাদ জানিয়েছেন।

এদিকে ঘটনার পর ‘মুফতি আমির হামজা’ নামের একটি ফেসবুক পেজে দাবি করা হয়, ছাত্রদলের নেতাকর্মীরা তাকে অবরুদ্ধ করে রেখেছিল।

তবে বিষয়টি অস্বীকার করেছেন কুষ্টিয়া মডেল থানার ওসি কবির হোসেন মাতুব্বর। তিনি বলেন, “আমির হামজাকে অবরুদ্ধ করে রাখা হয়নি। তিনি অধ্যক্ষের কার্যালয়ে ছিলেন এবং পরে আমার সঙ্গেই সেখান থেকে বের হয়ে ক্যাম্পাস ত্যাগ করেন।”

ঘটনা নিয়ে এমপি আমির হামজার বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সাড়া পাওয়া যায়নি।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com