মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ সভাপতি হলেন জুলাই যোদ্ধা সজল

  • সবশেষ আপডেট : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ৬২ জন সংবাদটি দেখেছেন

রাজপথের আন্দোলন-সংগ্রাম আর ত্যাগের ইতিহাসে পরিচিত নাম সজল। সাতক্ষীরার দেবহাটা উপজেলার এই ছাত্রনেতাকে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি করা হয়েছে।

দলীয় সূত্র জানায়, দীর্ঘদিন মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা, আন্দোলনে অংশগ্রহণ এবং সংগঠনের প্রতি ধারাবাহিক অবদানের স্বীকৃতি হিসেবেই তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।

বিগত রাজনৈতিক অস্থিরতার সময় সজল রাজপথে সক্রিয় ছিলেন। আন্দোলনে অংশ নিতে গিয়ে একাধিকবার গ্রেপ্তার ও আহত হওয়ার ঘটনাও রয়েছে। সহকর্মীরা বলছেন, নানা প্রতিকূলতার মধ্যেও তিনি সংগঠনের কার্যক্রমে যুক্ত থেকেছেন।

সম্প্রতি তাকে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে একটি সম্মাননা দেওয়া হয়েছে । তৃণমূল থেকে উঠে এসে মহানগর পর্যায়ের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পাওয়াকে বড় অর্জন হিসেবে দেখছেন স্থানীয় নেতাকর্মীরা।

তার এ দায়িত্বপ্রাপ্তিতে সাতক্ষীরাসহ বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের মধ্যে সন্তোষ প্রকাশ করেছে। নতুন দায়িত্বে সংগঠনকে আরও গতিশীল করতে কাজ করবেন বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com