শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম :
পতাকা টাঙ্গাতে গিয়ে গাছে অজ্ঞান যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল মদ-সিগারেটের ট্যাক্স বাড়ানোয় বিরোধী দল নাখোশ : প্রধানমন্ত্রী বাজেট বড় হলেও বাস্তবায়ন সম্ভব : এফবিসিসিআই ভিনি-রাফিনিয়ার কাঁধে ব্রাজিলের হেক্সা স্বপ্ন ভারতের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, কুলাউড়া সীমান্তে উত্তেজনা তিস্তা মহাপরিকল্পনায় বরাদ্দ স্পষ্ট না হওয়ায় ধোঁয়াশা: নজরুল ইসলাম হক্কানী রংপুরের ধর্ষণ মামলার পলাতক আসামি নোয়াখালী থেকে গ্রেপ্তার বিশ্বকাপ নিয়ে অস্বস্তিকর অবস্থায় যুক্তরাষ্ট্র-ইরানি সমর্থকরা

পরকীয়ার জেরে যুবককে হত্যা, এক মাস পর গোয়ালঘর থেকে মরদেহ উদ্ধার

  • সবশেষ আপডেট : রবিবার, ১০ মে, ২০২৬
  • ১৮ জন সংবাদটি দেখেছেন

শার্শায় দম্পতিসহ আটক ৪, মাটিচাপা দেওয়া ছিল অর্ধগলিত লাশ

শার্শা উপজেলায় পরকীয়ার অভিযোগে ইকরামুল কবির নামে এক যুবককে হত্যার পর গোয়ালঘরের মাটির নিচে পুঁতে রাখার অভিযোগ উঠেছে। ঘটনার এক মাস পর পুলিশ মাটি খুঁড়ে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে।

শনিবার (৯ মে) বিকেলে অভিযান চালিয়ে মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এক দম্পতিসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত ইকরামুল কবির (২৫) উপজেলার পুটখালি ইউনিয়নের দক্ষিণ বারোপোতা গ্রামের বাসিন্দা এবং আব্দুল রশিদের ছেলে।

গ্রেপ্তারকৃতরা হলেন, বসতপুর গ্রামের আল ফরহাদ (২৬), তার স্ত্রী মুন্নি আক্তার (২৩), নিহতের মামাতো বোন কাকলী আক্তার (২৩) এবং ফজলুর রহমান (৬০)।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, আল ফরহাদের স্ত্রী মুন্নির সঙ্গে ইকরামুলের দীর্ঘদিনের সম্পর্ক ছিল বলে অভিযোগ রয়েছে। প্রায় এক মাস পাঁচদিন আগে পাওনা টাকা আনতে মুন্নির কাছে গেলে ইকরামুল নিখোঁজ হন।

দীর্ঘদিন তার সন্ধান না পেয়ে পরিবারের সদস্যরা আদালতে মামলা করেন। পরে আদালতের নির্দেশে মামলাটি থানায় নথিভুক্ত হলে পুলিশ তদন্ত শুরু করে।

তদন্তের একপর্যায়ে আল ফরহাদকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার বসতপুর গ্রামে অভিযান চালায় পুলিশ। পরে তাদের বাড়ির গোয়ালঘরের মেঝে খুঁড়ে ইকরামুলের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশের ধারণা, পরকীয়া সম্পর্ক ও টাকা-পয়সার বিরোধকে কেন্দ্র করে তাকে হত্যা করা হয়েছে। পরে মরদেহ গোপন করতে মাটিচাপা দেওয়া হয়।

মারুফ হোসেন, যিনি শার্শা থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করছেন, জানান, “আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে মরদেহ উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং অন্য কেউ জড়িত আছে কি না তা তদন্ত করে দেখা হচ্ছে।”

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com