সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

গাইবান্ধায় দুদক পরিচয়ে প্রতারণা, আটক ১

  • সবশেষ আপডেট : রবিবার, ১০ মে, ২০২৬
  • ৬৮ জন সংবাদটি দেখেছেন

গাইবান্ধায় দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর সোর্স পরিচয়ে প্রতারণার অভিযোগে জাফরুল্লাহ নামের এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

রবিবার সকালে জেলা অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিস থেকে তাকে আটক করা হয়।

অফিস সূত্রে জানা যায়, আগামী সোমবার দুদকের গণশুনানিকে কেন্দ্র করে জাফরুল্লাহ নিজেকে দুদকের সোর্স হিসেবে পরিচয় দেন। পরে তিনি অডিটর কৌশিককে অফিসের বাইরে ডেকে নেন এবং একটি মোবাইল নম্বর থেকে কথিত দুদক কর্মকর্তার সঙ্গে কথা বলিয়ে দেন। ওই ফোনালাপে কৌশিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে বলে দাবি করা হয় এবং বিষয়টি “সমাধান” করতে জাফরুল্লাহর সঙ্গে যোগাযোগ করতে বলা হয়।

পরে বিষয়টি সন্দেহজনক মনে হলে অফিস কর্মকর্তারা জাফরুল্লাহকে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় তিনি একাধিকবার ভিন্ন ভিন্ন পরিচয় দেন বলে জানা যায়। পরবর্তীতে তার জাতীয় পরিচয়পত্র যাচাই করে তাকে ঠাকুরগাঁও সদর উপজেলার বড়গাঁও গ্রামের বাসিন্দা হিসেবে শনাক্ত করা হয়।

জেলা অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার খন্দকার মাহাতাব আলী জানান, ঘটনার বিষয়ে জেলা প্রশাসন, পুলিশ এবং দুদককে অবহিত করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে দুদকের সমন্বিত জেলা কার্যালয় রংপুরের সহকারী পরিচালক একেএম নুর আলম সিদ্দিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে বলেন, গণশুনানিকে ঘিরে একটি প্রতারক চক্র অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com