মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

ক্যাম্পাসে গোপন রাজনীতি বন্ধ না হলে কঠোর প্রতিরোধের হুঁশিয়ারি নাসিরের

  • সবশেষ আপডেট : সোমবার, ১১ মে, ২০২৬
  • ৭৬ জন সংবাদটি দেখেছেন
ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। ছবি : সংগৃহীত
ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। ছবি : সংগৃহীত

ছাত্ররাজনীতিতে অংশগ্রহণ এবং মতপ্রকাশের স্বাধীনতাকে শিক্ষার্থীর মৌলিক অধিকার হিসেবে উল্লেখ করে বিভিন্ন ক্যাম্পাসে চলমান ‘মব কালচার’ ও হেনস্তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির।

রোববার (১০ মে) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি ইডেন কলেজ ও তিতুমীর কলেজের সাম্প্রতিক ঘটনার কঠোর সমালোচনা করেন।

নাসির উদ্দীন নাসির অভিযোগ করেন, আজ ইডেন কলেজে ছাত্রসংস্থার গোপন কর্মীদের ইন্ধনে এক কৃত্রিম ‘মব’ বা জনরোষ সৃষ্টি করা হয়েছে। এর মাধ্যমে ছাত্রদলের নেত্রী এবং অন্যান্য রাজনৈতিক সংগঠনের কর্মীদের হেনস্তা করা হচ্ছে। এমনকি ছাত্রীদের হল থেকে বের করে দেওয়ার মতো ঘটনাও ঘটছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এই মব সন্ত্রাস ও হেনস্তা অবিলম্বে বন্ধ না হলে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে।

বিবৃতিতে তিতুমীর কলেজের সাম্প্রতিক একটি ঘটনার উল্লেখ করে বলা হয়, সেখানে রাতের বেলা গেট ভেঙে মব সৃষ্টি করে ছাত্রদলের নেত্রীদের হেনস্তা করা হয়েছে।

নাসির দাবি করেন, যারা সাধারণ শিক্ষার্থীর বেশে ছাত্ররাজনীতি নিষিদ্ধের আন্দোলন করেছিল, পরবর্তীতে তাদেরই শিবিরের বিভিন্ন পদে আসীন হতে দেখা গেছে। তিনি একে ‘গোপন রাজনীতি’ ও ‘ধোঁকাবাজি’ হিসেবে অভিহিত করেন।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com