সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

৪ ঘণ্টা পর ঢাকা-উত্তরবঙ্গ রেল যোগাযোগ স্বাভাবিক

  • সবশেষ আপডেট : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৬ জন সংবাদটি দেখেছেন

পাবনার ভাঙ্গুড়া রেলস্টেশনে পঞ্চগড় এক্সপ্রেস (৭৯৩) ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় প্রায় চার ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোরে এ দুর্ঘটনা ঘটে। পরে ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন এসে সকাল সোয়া ৯টার দিকে লাইনচ্যুত ইঞ্জিন ও দুটি বগি সরিয়ে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

রেলওয়ে সূত্র জানায়, ঢাকাগামী আরেকটি ট্রেনকে সাইড দিতে ভাঙ্গুড়া স্টেশনের লুপ লাইনে দাঁড়িয়ে ছিল পঞ্চগড় এক্সপ্রেস। ঢাকাগামী ট্রেনটি পার হওয়ার পর মূল লাইনে উঠতে গিয়ে ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়। এতে উত্তরবঙ্গমুখী সব ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে।

ভাঙ্গুড়া স্টেশনের স্টেশন মাস্টার মো. আরিফুল ইসলাম বলেন, ‘ড্রাইভার সিগন্যাল অমান্য করে দ্রুত গতিতে ট্রেনটি তুলতে গেলে এ দুর্ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক।’

বাংলাদেশ রেলওয়ের পাকশী বিভাগের বিভাগীয় পরিবহন কর্মকর্তা হাসিনা জানান, উদ্ধার কার্যক্রম শেষ হওয়ায় এখন ট্রেন চলাচলে আর কোনো সমস্যা নেই।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com