সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

গাইবান্ধার সুন্দরগঞ্জে পাগলা কুকুরের কামড়ে ৪ জনের মৃত্যু, আতঙ্কে এলাকাবাসী

  • সবশেষ আপডেট : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৭১ জন সংবাদটি দেখেছেন

গাইবান্ধার Sundarganj উপজেলায় পাগলা কুকুরের কামড়ে চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

মঙ্গলবার (১২ মে) সকালে চিকিৎসাধীন অবস্থায় আফরোজা বেগম নামে এক নারীর মৃত্যু হয়। এর আগে ৬ ও ৯ মে আরও তিনজন মারা যান।

নিহতরা হলেন, উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের নন্দ রানী, একই ইউনিয়নের ফুল মিয়া, ছাপরহাটি ইউনিয়নের রতনেশ্বর কুমার এবং সর্বশেষ মারা যাওয়া কঞ্চিবাড়ি ইউনিয়নের আফরোজা বেগম।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২২ এপ্রিল সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নসহ কয়েকটি এলাকায় একটি বেওয়ারিশ পাগলা কুকুর হঠাৎ হামলা চালায়। এ সময় দুই শিশুসহ অন্তত ১৩ জন আহত হন।

এরপর একে একে চারজনের মৃত্যু হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।

কঞ্চিবাড়ি ইউনিয়নের বাসিন্দা নরেশ বাবু বলেন, “কুকুরের কামড়ে মানুষ মারা যাবে, এটি কখনো ভাবিনি। চোখের সামনে এমন ঘটনা দেখে খুব ভয় লাগছে। আহতদের সরকারি সহযোগিতায় দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা প্রয়োজন।”

কঞ্চিবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মনোয়ার আলম সরকার চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পাগলা কুকুরের কামড়ে আরও কয়েকজন আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

বিশেষজ্ঞদের মতে, জলাতঙ্কে আক্রান্ত কুকুরের কামড়ের পর দ্রুত টিকা না নিলে পরিস্থিতি প্রাণঘাতী হতে পারে। তাই আক্রান্তদের দ্রুত চিকিৎসা ও প্রয়োজনীয় টিকা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com