সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

গাজীপুর থেকে উদ্ধার নিখোঁজ ৪ স্কুলছাত্রী, গার্মেন্টসে চাকরির উদ্দেশ্যে বাড়ি ছাড়ার তথ্য

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৭১ জন সংবাদটি দেখেছেন

পটুয়াখালীর বাউফল উপজেলা থেকে স্কুলে যাওয়ার কথা বলে বের হয়ে নিখোঁজ হওয়া চার স্কুলছাত্রীকে গাজীপুর থেকে উদ্ধার করেছে র‍্যাব ও পুলিশ।

বুধবার (১৩ মে) সন্ধ্যা ৭টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলা উপজেলার মৌচাক এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মো. সিরাজুল ইসলাম।

উদ্ধার হওয়া শিক্ষার্থীরা হলো, সানজিদা আক্তার (১২), ইসমত জেরিন (১২), সানজিদা আক্তার রায়সা (১৩) ও আয়শা আক্তার (১৫)। তাদের মধ্যে সানজিদা আক্তার ও ইসমত জেরিন নাজিরপুর ছোট ডালিমা মাধ্যমিক বিদ্যালয়-এর সপ্তম শ্রেণির শিক্ষার্থী। সানজিদা আক্তার রায়সা একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। অন্যদিকে আয়শা আক্তার অপর একটি শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত।

পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই কিশোরীরা জানিয়েছে, গার্মেন্টসে চাকরি করার উদ্দেশ্যে তারা বাড়ি থেকে বের হয়েছিল। পারিবারিক অভিমান ও আবেগের বশবর্তী হয়ে তারা এ সিদ্ধান্ত নেয়। পরে সঙ্গে প্রায় ৮০ হাজার টাকা নিয়ে গাজীপুরে যায় এবং মৌচাক এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে অবস্থান করছিল।

একপর্যায়ে তারা একটি কম্পিউটারের দোকানে গিয়ে সিভি তৈরির জন্য সহযোগিতা চায়। দোকানি তাদের ফোন নম্বর রেখে দেন। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় ওই সূত্র ধরে র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানে তাদের উদ্ধার করা হয়।

ওসি মো. সিরাজুল ইসলাম জানান, উদ্ধার হওয়া চার শিক্ষার্থী বর্তমানে মৌচাক পুলিশ ফাঁড়িতে রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের অভিভাবকদের কাছে হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, গত রোববার (১০ মে) সকালে নাজিরপুর-তাতেরকাঠি ইউনিয়ন-এর নিজ নিজ বাড়ি থেকে বিদ্যালয়ের উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হয় ওই চার স্কুলছাত্রী। পরে পরিবারের পক্ষ থেকে বাউফল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com