মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

গাজীপুরে টিকটক ভিডিও করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে নিহত ২ যুবক

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৬৩ জন সংবাদটি দেখেছেন

ধীরাশ্রম এলাকায় টিকটক ভিডিও করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১৩ মে) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহত দুই যুবকের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, রেললাইনের ওপর দাঁড়িয়ে দুই যুবক টিকটক ভিডিও করছিলেন। এ সময় দেওয়ানগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা তিস্তা এক্সপ্রেস ধীরাশ্রম রেলস্টেশন এলাকায় পৌঁছালে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

ধারণা করা হচ্ছে, রাতের অন্ধকারের কারণে তারা ট্রেনটি দেখতে পাননি।

জয়দেবপুর রেলওয়ে স্টেশন-এর ইনচার্জ মো. কাইয়ুম জানান, নিহতদের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। রেলওয়ের নিয়ম অনুযায়ী মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, নিহতদের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com