সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

রংপুরে গলায় ওড়না পেঁচিয়ে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা, স্বামী আটক

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ২২২ জন সংবাদটি দেখেছেন

রংপুরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে এক এসএসসি পরীক্ষার্থী। নিহত শিক্ষার্থীর নাম সুমাইয়া আক্তার। এ ঘটনায় তার স্বামী ফরিদুল হককে আটক করেছে পুলিশ।

সুমাইয়া নগরীর ৩১ নম্বর ওয়ার্ডের শেখপাড়া উঁচুভিটা এলাকার সুজন মিয়ার মেয়ে। পরীক্ষার কারণে বাবার বাড়িতে অবস্থান করছিলেন বলে জানিয়েছে পরিবার।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সুমাইয়ার স্বামীর বাড়িও একই এলাকায়। এ কারণে পরীক্ষা চলাকালে সে বাবার বাসায় থেকে পরীক্ষা দিচ্ছিলেন। গতকাল স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটির ঘটনা ঘটে। এর জের ধরে দুপুর আনুমানিক ২টা থেকে ৩টার মধ্যে বাবার বাড়ির একটি ঘরের তীরের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সুমাইয়া।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হবে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com