মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

শাপলা প্রতীক আদায় করেই আগামী নির্বাচনে অংশ নেব: সারজিস

  • সবশেষ আপডেট : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ৬৮ জন সংবাদটি দেখেছেন
শাপলা প্রতীক আদায় করেই আগামী নির্বাচনে অংশ নেব: সারজিস
শাপলা প্রতীক আদায় করেই আগামী নির্বাচনে অংশ নেব: সারজিস

জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আমরা শাপলা প্রতীক চেয়েছি। শাপলা প্রতীক পাওয়াতে আইনগত কোনো বাধা নেই। শাপলা প্রতীক আদায় করে নিয়েই আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেব।

টাঙ্গাইল প্রেসক্লাবে দলীয় সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন সারজিস আলম।

সোমবার (২৭ অক্টোবর) সকালে টাঙ্গাইল প্রেসক্লাবে দলীয় সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে দায়সারাভাবে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের দিকে অগ্রসর হতে পারে না।’
 অন্যান্য দলের সঙ্গে জোট প্রসঙ্গে সারজিস আলম বলেন, ‘জুলাইয়ে হতাহতদের বিচারসহ অন্যান্য দাবিতে যারা একমত হবে, তাদের সঙ্গে জোট করতে আমাদের আপত্তি নেই।’
 
এর আগে টাঙ্গাইলে জেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভাকে কেন্দ্র করে সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে প্রেসক্লাব প্রাঙ্গণে এসে উপস্থিত হন। পরে প্রেসক্লাব অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 
সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় কর্মসূচি, সাংগঠনিক কার্যক্রম ও করণীয় বিষয়ে দিকনির্দেশনা দেয়া হয়।
 এ সময় আরও উপস্থিত ছিলেন এনসিপির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার, জাতীয় নাগরিক পার্টির টাঙ্গাইল জেলা শাখার প্রধান সমন্বয়ক মাসুদুর রহমান রাসেল এবং কেন্দ্রীয় সদস্য সাইফুল ইসলাম। সভায় জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও অংশ নেন।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com