আরএনবি অনলাইন ডেস্কঃ
রাজধানীর দুই সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সোমবার (১৮ মে) দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের আমির মুফতি সৈয়দ রেজাউল করীম। ঘোষিত প্রার্থীদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন আতিকুর রহমান মুজাহিদ। তিনি ইসলামী যুব আন্দোলনের সভাপতি। আর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদে লড়বেন দলের প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করিম মারুফ।
প্রার্থী ঘোষণা অনুষ্ঠানে মুফতি সৈয়দ রেজাউল করীম বলেন, স্থানীয় সরকার নির্বাচনগুলোতে ইসলামী আন্দোলন এককভাবেই অংশ নেবে। কোনো জোটের সঙ্গে তারা নির্বাচনে যাচ্ছে না বলেও জানান তিনি