মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

রাজশাহীর কয়েকটি এলাকায় আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ২৪ জন সংবাদটি দেখেছেন

রাজশাহীর কয়েকটি এলাকায় আজ মঙ্গলবার (১৯ মে) টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে গাছের শাখা-প্রশাখা কর্তনের কাজ করবে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)।

নেসকো রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-৫ এর নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩৩ কেভি ও ১১ কেভি বিদ্যুৎ লাইনের কাছাকাছি থাকা গাছের ডালপালা অপসারণের কাজের জন্য মঙ্গলবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে।

যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

বনগ্রাম ফিডারের আওতাধীন মোহনপুর আইসোলেটর থেকে শেষ প্রান্ত পর্যন্ত নিচের এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে—

  • কিসমত কুখন্ডি
  • কুখন্ডি
  • সোনারপাড়া
  • বামনশিখড় (মা ভাটা)

নেসকো জানিয়েছে, ঈদকে সামনে রেখে নিরাপদ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতেই এ রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

সাময়িক এ ভোগান্তির জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে নেসকো কর্তৃপক্ষ।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com