সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় শিক্ষিকা নিহত, খবর শুনে ছাত্রীর মৃত্যু

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৬৯ জন সংবাদটি দেখেছেন

নওগাঁর বদলগাছীতে উপজেলায় সড়ক দুর্ঘটনায় উম্মে কুলসুম নামে এক শিক্ষিকা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। পরে শিক্ষিকার মৃত্যুর খবর শুনে একই বিদ্যালয়ের এক ছাত্রীরও মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) দুপুর ১২টার দিকে উপজেলার চাকরাইল বটতলি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত উম্মে কুলসুম (৫৫)  লাবণ্য প্রভা পাইলট ও কমিউনিটি বালিকা উচ্চ বিদ্যালয়ের এর সহকারী শিক্ষিকা ছিলেন। তিনি বদলগাছী সদরের দর্গাপাড়া এলাকার বাসিন্দা। আহত মমতাজ জাহানও একই বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা এবং সদর উপজেলার গোড়শাহী গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, একটি সিএনজিচালিত অটোরিকশা গোড়শাহী এলাকা থেকে দুই যাত্রী নিয়ে রাজশাহীর দিকে যাচ্ছিল। চাকরাইল বটতলি মোড়ে পৌঁছালে মাতাজিহাট থেকে আসা একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই উম্মে কুলসুম মারা যান। গুরুতর আহত হন মমতাজ জাহান।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শিক্ষিকার মৃত্যুর ভিডিও ছড়িয়ে পড়লে বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী তাসনিম সেটি দেখে অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তাসনিমের বাবা আবুল কালাম জানান, শিক্ষিকার মৃত্যুর খবর দেখে তার মেয়ে হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলে।

বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আসাদুজ্জামান নাহিদ বলেন, শিক্ষিকার মৃত্যুর খবর শুনে তাসনিম অচেতন হয়ে পড়ে। তবে তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনই বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

Badalgachhi Police Station-এর ওসি (তদন্ত) নজরুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় এক শিক্ষিকা নিহত হওয়ার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই ঘটনায় এক শিক্ষার্থীর মৃত্যুর খবরও অত্যন্ত মর্মান্তিক।

তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত দুটি যানবাহন জব্দ করেছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com