মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

জন্ম নিবন্ধন সংশোধনের নামে ঘুষ নেওয়ার অভিযোগ, ক্যামেরা দেখে পালালেন সরকারি কর্মচারী

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ২২ জন সংবাদটি দেখেছেন

রংপুরের পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কার্যালয়ের অফিস সহায়ক মমিনুল ইসলামের বিরুদ্ধে জন্ম নিবন্ধন সংশোধনের নামে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে এক কলেজ শিক্ষার্থীর কাছ থেকে ঘুষের টাকা নেওয়ার সময় ঘটনাটি ধরা পড়ে সংবাদকর্মীদের ক্যামেরায়। পরে এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত কর্মচারী ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যান।

ভুক্তভোগী নাঈম ইসলাম উপজেলার অন্নদানগর ইউনিয়নের বামন সর্দার গ্রামের বাসিন্দা এবং Itakumari Degree College-এর উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

নাঈম ইসলামের অভিযোগ, ইউনিয়ন পরিষদ কার্যালয়ে জন্ম নিবন্ধন রেজিস্ট্রেশন করতে গিয়ে তিনি জানতে পারেন, তার মায়ের জাতীয় পরিচয়পত্র নম্বর ব্যবহার করে অন্যত্র একটি নিবন্ধন করা হয়েছে। পরে বিষয়টি সংশোধনের জন্য ইউনিয়ন পরিষদ থেকে লিখিত আবেদন জমা দিতে বলা হয়। সেই আবেদন তিনি ইউএনও কার্যালয়ের অফিস সহকারী মমিনুল ইসলামের কাছে জমা দেন।

তার দাবি, গত চার থেকে পাঁচ মাস ধরে বিভিন্ন অজুহাতে তাকে ঘুরিয়েছেন ওই কর্মচারী। একপর্যায়ে জন্ম নিবন্ধন সংশোধনের কাজ করে দেওয়ার কথা বলে প্রথমে ১০ হাজার টাকা দাবি করা হয়। পরে দর-কষাকষির পর ৩ হাজার টাকায় বিষয়টি মীমাংসার কথা হয়।

নাঈম বলেন, “এই কয়েক মাসে অন্তত ১২ থেকে ১৫ বার তার সঙ্গে দেখা হয়েছে। প্রায় প্রতিবারই বিভিন্ন ব্যক্তির কাছ থেকে জন্ম নিবন্ধন সংশোধনের নামে টাকা নিতে দেখেছি।”

তিনি আরও জানান, মঙ্গলবার সকাল থেকেই মমিনুল ইসলাম তাকে ফোন দিয়ে টাকার জন্য চাপ দিতে থাকেন। পরে টাকা নিয়ে ইউএনও কার্যালয়ের সামনে গেলে অভিযুক্ত ব্যক্তি ফোনে জানান, তিনি অফিস থেকে বের হয়েছেন এবং রেলওয়ে স্টেশনের পাশে শিমুলতলায় দেখা করতে হবে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com