সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

দেশের মানুষ জামায়াতকে ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল

  • সবশেষ আপডেট : বুধবার, ২০ মে, ২০২৬
  • ৭৮ জন সংবাদটি দেখেছেন

মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর  বলেছেন, এ দেশের মানুষ জামায়াতকে ক্ষমতায় আনবে না। কারণ তারা স্বাধীনতার বিরোধিতা করেছিল।

বুধবার (২০ মে) দুপুরে ঠাকুরগাঁও বিমানবন্দর পরিদর্শন শেষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিজ আফরোজা খানম  এবং প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত ।

জামায়াত প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, “কিছু দল ও গোষ্ঠী অপপ্রচার করছে যে আমরা জুলাই সনদ বাস্তবায়ন চাই না, বিএনপি সংস্কার করতে চায় না। যারা এসব বলছে, তারা মিথ্যা কথা বলছে।”

তিনি আরও বলেন, “একটি দল আছে যারা ধর্মের নামে রাজনীতি করে। তারা খুব মিথ্যা কথা বলে। সত্য কথা বলেই জনগণের রাজনীতি করতে হবে।”

বিমানবন্দর চালুর বিষয়ে তিনি জানান, আগামী দুই বছরের মধ্যে ঠাকুরগাঁও বিমানবন্দর চালু করা হবে।

তার ভাষায়, “Tarique Rahman নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন, এখানে বিমানবন্দর হবে। আমরা সবাই হয়তো যাতায়াত করতে পারব না, কিন্তু এটা আমাদের গর্বের বিষয় হবে।”

এদিকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী মিজ আফরোজা খানম বলেন, বিমানবন্দর চালুর কাজ স্থায়ীভাবে সম্পন্ন করতে কিছুটা সময় লাগবে।

তিনি বলেন, “এমনভাবে করতে চাই না যে দুই দিন পর বন্ধ হয়ে যায়। যত দ্রুত সম্ভব বিমানবন্দর চালুর জন্য আমরা কাজ করছি।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মির্জা ফয়সাল । এসময় জেলা বিএনপির নেতাকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্য, ব্যবসায়ী এবং স্থানীয় সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com