সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

বিয়ের মঞ্চে বর-কনের কুস্তি লড়াই, হারলে আজীবন করতে হবে ঘরের কাজ

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৫৩ জন সংবাদটি দেখেছেন

বিয়ের মঞ্চে গান-বাজনা নয়, বরং কুস্তির রিং! আর শর্ত একটাই—যে হারবে, তাকে সারা জীবন করতে হবে ঘরের কাজ। চীনের এক নবদম্পতির ব্যতিক্রমী এই আয়োজন এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।

এ যেন বিয়ে নয়, রীতিমতো কুস্তির আসর। একদিকে বর, অন্যদিকে কনে। বিশাল পর্দায় ভেসে উঠছে— “বর বনাম কনে”। আর মজার শর্ত, যে হারবে… তাকে সারা জীবন করতে হবে ঘরের কাজ।

চীনের গুইঝোউ প্রদেশের জুনি শহরে নিজেদের বিয়েকে ব্যতিক্রমীভাবে উদযাপন করেন পেশাদার রেসলার হি ইনশেং ও তার স্ত্রী। ঐতিহ্যবাহী মঞ্চের বদলে তারা তৈরি করেন কুস্তির রিং। প্রায় ৩০০ অতিথির সামনে শুরু হয় ‘বেস্ট অব থ্রি’ ম্যাচ। প্রথমে পেশাদার রেসলারদের পারফরম্যান্স। তারপর মূল আকর্ষণ হিসেবে রিংয়ে নামেন বর-কনে।

দর্শকদের উচ্ছ্বাসের মধ্যেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন কনে। এক পর্যায়ে ‘শোল্ডার থ্রো’ কৌশলে বরকে মাটিতে ফেলে দেন তিনি। শেষ পর্যন্ত কনেকেই বিজয়ী ঘোষণা করেন রেফারি। আর মজার ছলে বলেন, “সারা জীবনের জন্য ঘরের কাজ থেকে মুক্তি পেলেন কনে।”

যদিও পুরো আয়োজনটি ছিল আগে থেকেই পরিকল্পিত, তবুও অতিথিদের কাছে এটি ছিল দারুণ উপভোগ্য। বর হি ইনশেং পরে হাসতে হাসতে বলেন, শেষ পর্যন্ত তো আমাকেই হারতে হতো!। তিনি জানান, বিয়ের খরচ কমাতেই গায়ক বা আলাদা বিনোদনের বদলে কুস্তি শোর আয়োজন করেন তারা।

ব্যতিক্রমী এই বিয়ে এখন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দু। আর অনেকেই বলছেন, জীবনের সবচেয়ে বড় লড়াইটা বিয়ের দিনই শুরু করে দিলেন এই নবদম্পতি।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com