মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

সিলেটে ছুরিকাঘাতে র‍্যাব সদস্য নিহত, আটক মাদক ব্যবসায়ী

  • সবশেষ আপডেট : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ৫৯ জন সংবাদটি দেখেছেন

সিলেটে এক মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে ইমন আচার্য নামের র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-৯) এক সদস্য নিহত হয়েছেন। শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে নগরের কোতোয়ালি মডেল থানার পাশের তোপখানা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইমন আচার্য র‍্যাব-৯–এর কনস্টেবল পদে কর্মরত ছিলেন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মুহাম্মদ মাইনুল জাকির জানান, অভিযুক্ত আসাদুল আলম বাপ্পীকে ঘটনাস্থল থেকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের ভাষ্য, দুপুরে কিনব্রিজ এলাকায় কয়েকজন চিহ্নিত মাদক ব্যবসায়ী মাদক সেবন ও বিক্রি করছিলেন। তারা স্থানীয়ভাবে ছিনতাইকারী হিসেবেও পরিচিত। পুলিশের টহল দল তাদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।

এ সময় আসাদুল আলম বাপ্পী তোপখানা এলাকার দিকে দৌড়ে পালানোর চেষ্টা করেন। ওই এলাকায় সিলেট বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ের সামনে র‍্যাব সদস্য ইমন আচার্য হাঁটাহাঁটি করছিলেন। তিনি আসাদুলকে আটকানোর চেষ্টা করলে অভিযুক্ত তার বুকের বাম পাশে ছুরিকাঘাত করে।

পরে গুরুতর আহত অবস্থায় ইমন আচার্যকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দুপুর দেড়টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ আরও জানায়, হামলার পর পালানোর সময় আসাদুল তোপখানা এলাকার একটি বাসায় ঢুকে পড়ে। সেখানে তিনি এক শিশুকে জিম্মি করে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ কৌশলে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ব্যবহৃত ছুরিটিও জব্দ করা হয়।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com