সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

লালমনিরহাট সীমান্তে চোরাকারবারিদের লক্ষ্য করে বিজিবির ফাঁকা গুলি

  • সবশেষ আপডেট : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ৬৮ জন সংবাদটি দেখেছেন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সীমান্ত এলাকায় ভারতীয় চোরাকারবারিদের লক্ষ্য করে ২ রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে বিজিবি। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শুক্রবার (২২ মে) দিবাগত রাত আড়াইটার দিকে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) এর আওতাধীন কুচলিবাড়ি ইউনিয়নের কলসিমুখ বিওপি সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার গভীর রাতে মেইন পিলার-৮০৬ এর কাছাকাছি বাংলাদেশের অভ্যন্তরে পশ্চিম গিয়ারপাড়া এলাকায় নিয়মিত টহলে ছিল বিজিবির একটি দল। এ সময় ভারতীয় সীমান্তের কাটাতারের বেড়া অতিক্রম করে একদল চোরাকারবারি বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে তাদের নজরে আসে।

পরে বিজিবি সদস্যরা তাদের সতর্ক করে ফিরে যেতে বললেও চোরাকারবারিরা নির্দেশ অমান্য করে সামনে এগোতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং তাদের সতর্ক করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে টহল কমান্ডার নায়েব সুবেদার রফিকুল ইসলামের নেতৃত্বে ২ রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়।
গুলির শব্দে চোরাকারবারিরা দ্রুত ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। এ ঘটনায় কেউ আহত হয়নি বলে জানিয়েছে বিজিবি।

রংপুর ব্যাটালিয়নের (৫১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, “ভারতীয় সীমান্ত থেকে কাটাতারের বেড়া কেটে কয়েকজন চোরাকারবারি বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেছিল। তাদের সতর্ক করা হলেও তারা নির্দেশ মানেনি। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি ছোড়া হয়। বর্তমানে সীমান্ত পরিস্থিতি শান্ত রয়েছে এবং বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।”

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com