রাজধানীর পল্লবীতে ৭ বছরের শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় ফরেনসিক রিপোর্টে মৃত্যুর আগে ধর্ষণের প্রমাণ মিলেছে। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, রিপোর্টে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার তথ্য উঠে এসেছে।
রোববার (২৪ মে) ফরেনসিক রিপোর্ট পর্যালোচনা করে এসব তথ্য জানা যায়।
ফরেনসিক রিপোর্ট অনুযায়ী, ঘটনার দিন শিশু রামিসাকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়। পরে তার মরদেহ থেকে মাথা বিচ্ছিন্ন করা হয় বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় প্রধান অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে রোববার আদালতে চার্জশিট দাখিল করা হবে বলে জানা গেছে।
এর আগে শনিবার (২৩ মে) মামলার তদন্ত কর্মকর্তার কাছে ডিএনএ রিপোর্ট হস্তান্তর করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
বিস্তারিত আসছে…