মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

বাগেরহাটে শিশুকে হত্যার অভিযোগ, আটক সৎ মা

  • সবশেষ আপডেট : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৬৩ জন সংবাদটি দেখেছেন

বাগেরহাটের ফকিরহাটে ছয় বছর সাত মাস বয়সী এক শিশুকে বালতির পানিতে ডুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার সৎ মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত সৎ মা রুবাইয়া আক্তারকে আটক করেছে পুলিশ।

শনিবার সকালে উপজেলার লখপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশু মো. তালহা লখপুর গ্রামের সৈকত হোসেন পাপ্পু ও মনিরা খানমের ছেলে। সে তার বাবা ও সৎ মা রুবাইয়ার সঙ্গে একটি ভাড়া বাসায় থাকত।

স্থানীয়দের ভাষ্য, সকাল ১০টার দিকে ভাড়া বাসার ভেতরে একটি বালতির মধ্যে মাথা দেওয়া অবস্থায় তালহাকে দেখতে পান পরিবারের সদস্যরা। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তালহার মা মনিরা খানম অভিযোগ করেন, বালতিতে খুব সামান্য পানি ছিল। ওই বয়সের একটি শিশু এত কম পানিতে ডুবে মারা যাওয়ার বিষয়টি স্বাভাবিক নয়। তার দাবি, তালহাকে হত্যা করা হয়েছে।

তিনি বলেন, “ফোনে ছেলের অসুস্থতার খবর পেয়ে এখানে আসি। এসে শুনি আমার ছেলে মারা গেছে। আমার মনে হয়, ওর সৎ মা তাকে মেরে ফেলেছে।”

বাগেরহাটের পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার জানান, ঘটনাটি স্বাভাবিক মনে না হওয়ায় জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির সৎ মাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com