মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

সমাজসেবা কর্মকর্তার বদলি চেয়ে এমপি’র ডিও, নতুন কর্মকর্তাকে ঘিরে নানা বিতর্ক

  • সবশেষ আপডেট : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ২৯৮ জন সংবাদটি দেখেছেন
ছবি: বায়ে ডিও লেটার, ডানে মাদক মামলায় র‌্যাবের কাছে আটক হয়েছিলেন পীরগঞ্জের নতুন এই সমাজসেবা কর্মকর্তা
ছবি: বায়ে ডিও লেটার, ডানে মাদক মামলায় র‌্যাবের কাছে আটক হয়েছিলেন পীরগঞ্জের নতুন এই সমাজসেবা কর্মকর্তা

রংপুরের পীরগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তার বদলি এবং নতুন কর্মকর্তা নিয়োগকে কেন্দ্র করে উপজেলায় শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।

জানা গেছে, পীরগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে তাকে বদলির সুপারিশ করে গত ১২ মে ২০২৬ তারিখে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক বরাবরে একটি ডিও লেটার দেন রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের সংসদ সদস্য মাওলানা নুরুল আমিন।

পরবর্তীতে গত ২১ মে সমাজসেবা অধিদপ্তরের প্রশাসন-১ শাখা থেকে জারি হওয়া প্রজ্ঞাপনে আব্দুর রাজ্জাককে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয়ে ন্যস্ত করা হয়। একই আদেশে তার স্থলে ঠাকুরগাঁও জেলা সমাজসেবা কার্যালয়ের অফিসার (রেজিস্ট্রেশন) মশিউর রহমানকে দায়িত্ব দেওয়া হয়।

তবে নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে ঘিরেও স্থানীয় পর্যায়ে প্রশ্ন উঠেছে। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত পূর্বের সংবাদ অনুযায়ী, মশিউর রহমান অতীতে দায়িত্ব পালনকালে বিতর্ক ও অভিযোগের মুখে পড়েছিলেন।
প্রকাশিত তথ্যে উল্লেখ করা হয়, ২০২১ সালে কুড়িগ্রামের উলিপুরে দায়িত্ব পালনকালে র‍্যাবের অভিযানে তিনি মাদক মামলায় গ্রেফতার হন এবং পরবর্তীতে সাময়িক বরখাস্ত হন। পরে জামিনে মুক্ত হয়ে পুনরায় চাকরিতে ফেরেন। এছাড়া পরবর্তীতে গাইবান্ধার সাঘাটায় দায়িত্ব পালনকালে সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতা কার্যক্রমে অনিয়মের অভিযোগ ওঠে এবং স্থানীয়দের মানববন্ধন ও স্মারকলিপি দেওয়ার ঘটনাও সংবাদে উঠে আসে। অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ও প্রশাসনিক প্রক্রিয়ার তথ্যও বিভিন্ন সময়ে প্রকাশিত হয়েছে।

এ বিষয়ে সদ্য ঠাকুরগাঁও জেলা সমাজসেবা কার্যালয় থেকে বদলি নিয়ে আসা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মশিউর রহমানের সাথে ফোনে কথা হলে তিনি বলেন যোগদানের জন্য জেলায় আবেদন দেয়া হয়েছে আর এখনো পীরগঞ্জে সবকিছু বুঝে পাইনি হয়তো ঈদের পরে পাবো । মাদকসহ আটক ও নানা সময়ে অনিয়ম দূর্নীতির অভিযোগ প্রমাণিত হয়নি বিধায় চাকুরী করেই যাচ্ছি আর ডিও লেটারের বিষয়ে জানা নেই।

এদিকে সদ্য বদলির আদেশ পাওয়া পীরগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রাজ্জাকের সাথে কথা হলে তিনি বলেন- ‘হঠাৎ করেই বদলির আদেশ পাওয়ায় এখনো অফিসের পুরো পেন্ডিং কাজ শেষ হয়নি সেই সাথে বর্তমান সরকারের দেয়া প্রতিশ্রুতি ফ্যামিলি কার্ডের জরিপ কাজ চলমান থাকায় এখনো দিনরাত একাকার করে কাজ করতে হচ্ছে। এদিকে শুনতে পেয়েছি আমার বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ তুলে এমপি মহোদয় আমার বদলির জন্য সমাজসেবা অধিদপ্তরে ডিও দিয়েছেন । কি কি অনিয়ম দূর্নীতি করেছি তা অস্পষ্ট ও মনগড়া।’

এদিকে পীরগঞ্জে এই বদলিকে ঘিরে স্থানীয়দের একাংশের প্রশ্ন—যদি অনিয়মের অভিযোগে একজনকে সরানো হয়, তাহলে নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে নিয়ে পূর্বের বিতর্ক ও অভিযোগগুলো কতটা বিবেচনায় নেওয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের কেউ কেউ মনে করছেন, ডিও লেটারের মাধ্যমে উপজেলা হাসপাতালের চিকিৎসক সংকট, বেড সংকট, মাদক নিয়ন্ত্রণ, জুয়ার বিস্তার রোধ কিংবা জনসেবামূলক প্রতিষ্ঠানের জবাবদিহিতা নিশ্চিতে আরও বেশি কাজে লাগানো যেতে পারতো।

এ বিষয়ে যোগাযোগ করা হলে পীরগঞ্জ আসনের সংসদ সদস্য মাওলানা নুরুল আমিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তিনি ডিও লেটার নিয়ে সঠিক সদুত্তর না দিয়েই ব্যস্ততার কথা জানিয়ে ফোন কেটে দেন ।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com