মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

যমুনাসেতু মহাসড়কে ট্রাক খাদে পড়ে নিহত ১৫, পরিচয় মিলেছে ১২ জনের

  • সবশেষ আপডেট : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ১৫ জন সংবাদটি দেখেছেন

যমুনাসেতু-টাঙ্গাইল-ঢাকা মহাসড়ক-এ ভয়াবহ ট্রাক দুর্ঘটনায় ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় নিহত ১২ জনের পরিচয় মিলেছে।

সোমবার (২৫ মে) ভোর সাড়ে ৪টার দিকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলা-র সরাতৈল এলাকায় উত্তরবঙ্গগামী লেনে রডবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে আসা রডবোঝাই ট্রাকটির ওপর যাত্রীরা ছিলেন। তারা উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলেন। সরাতৈল এলাকায় পৌঁছালে ট্রাকটি (ঢাকা-মেট্রো-ট-১২-৫৪৭১) নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে উল্টে যায়। দুর্ঘটনার সময় অধিকাংশ যাত্রী ঘুমিয়ে থাকায় হতাহতের সংখ্যা বেশি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনাস্থল থেকে ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়। আহত ১০ জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে।

নিহতদের মধ্যে পরিচয় শনাক্ত হওয়া ব্যক্তিরা হলেন: নওগাঁর মান্দা উপজেলার রাজেন্দ্রবাড়ী গ্রামের সাগর মিয়া (২০), রবিউল ইসলাম (২৫), বারিক (২১), বাদশা (৩২), ইয়াকুব (২০), তারেক (২০), পাকুরিয়া গ্রামের গিয়াস (২০) ও মাইনুল (২৮), নিয়ামতপুর উপজেলার মালঞ্চী গ্রামের সারিকুল (২৫), রাজশাহীর তানোর উপজেলার ইসমাইল হোসেন (১৯), চাঁপাইনবাবগঞ্জের নজরুল (৬০) ও মামুন (৪৫)। বাকি নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

আহতদের মধ্যে আটজনের পরিচয় পাওয়া গেছে। তারা সবাই নোয়াখালীতে বসবাস করে হরেক মালের ব্যবসা করতেন। কম ভাড়ায় ঈদে বাড়ি ফেরার জন্য তারা রডবোঝাই ট্রাকে করে উত্তরাঞ্চলে ফিরছিলেন বলে জানা গেছে।

দুর্ঘটনার পর উদ্ধার কাজের কারণে ভোর সাড়ে ৪টা থেকে সকাল ৫টা ২০ মিনিট পর্যন্ত মহাসড়কের ঢাকামুখী লেনে যান চলাচল সাময়িক বন্ধ ছিল। পরে বিকল্প সড়ক ব্যবহার করে যান চলাচল স্বাভাবিক করা হয়। এতে বড় ধরনের যানজট সৃষ্টি হয়নি।

এদিকে একই সময়ে যমুনা সেতু পূর্ব সংযোগ সড়কের স্টক ইয়ার্ড বাইপাস এলাকায় বালুবোঝাই ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে মোস্তাফিজুর রহমান (৩২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হন। তিনি রংপুরের পীরগঞ্জ উপজেলা-র বাসিন্দা ছিলেন।

যমুনা সেতু পূর্ব থানা-র ওসি খন্দকার ফুয়াদ রুহানি জানান, বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। উদ্ধার অভিযান শেষ হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে টাঙ্গাইলের পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কার্যক্রম তদারকি করেন। পুলিশের প্রাথমিক ধারণা, চালক নিয়ন্ত্রণ হারানোর কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com