সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

তিস্তা মহাপরিকল্পনা নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: ত্রাণমন্ত্রী দুলু

  • সবশেষ আপডেট : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৬৯ জন সংবাদটি দেখেছেন

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে যারা সমালোচনা করছেন, তারা মানুষের কল্যাণের জন্য নয়, বরং বিভ্রান্তি ছড়াতেই এসব করছেন।

সোমবার দুপুরে লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নের চিনাতলী স্কুলমাঠে বিদ্যানন্দ ফাউন্ডেশন আয়োজিত তিস্তাপাড়ের ‘ভালোবাসার বাজার’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে হতদরিদ্র মানুষদের জন্য এক টাকায় ঈদের বাজার করার সুযোগ রাখা হয়।

ত্রাণমন্ত্রী বলেন, “তিস্তা আমাদের বর্তমান মহাপরিকল্পনা। তিস্তাপাড়ের প্রায় দুই কোটি মানুষের অধিকার আদায়ে আমরা আন্দোলন করেছি। যারা ভালো উদ্যোগকে ভালোভাবে দেখতে পারে না, তারাই এ প্রকল্পের বিরোধিতা করছে।”

তিনি আরও বলেন, তিস্তা আন্দোলনের সময় বর্তমান সমালোচকদের কাউকেই মাঠে দেখা যায়নি।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের বিষয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যেমন পদ্মা ব্যারাজ বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন, তেমনি তার নেতৃত্বেই তিস্তা মহাপরিকল্পনাও বাস্তবায়ন হবে।

সীমান্ত হত্যা প্রসঙ্গে কড়া প্রতিক্রিয়া জানিয়ে ত্রাণমন্ত্রী বলেন, “কেউ অপরাধী হলেও সীমান্তে বিনা বিচারে গুলি করে হত্যা করা উচিত নয়। অপরাধ প্রমাণিত হলে তাকে আইনের আওতায় এনে বিচার করতে হবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাশেদুল হক প্রধান, এ কে এম মমিনুল হক, মনোনীতা দাস, বিদ্যানন্দ ফাউন্ডেশনের আয়োজক জামাল উদ্দিন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাদ আহমেদসহ প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সুবিধাভোগীরা।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com