মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

টাঙ্গাইলে ছোট ভাইয়ের কোদালের আঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ৪২ জন সংবাদটি দেখেছেন

মির্জাপুর উপজেলা-এ ছাদের পানি নিচে পড়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। সোমবার (২৫ মে) উপজেলার জামুর্কী ইউনিয়নের বানিয়ারা উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত খোরশেদ মিয়া (৬০) ওই গ্রামের মৃত কিতাব আলীর ছেলে। অভিযুক্ত ছোট ভাই মো. রোমেজ মিয়া ওরফে রোমে ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন।

স্থানীয় সূত্র ও নিহতের পরিবার জানায়, সকালে বাড়ির পাশের এক ভাতিজার নির্মাণাধীন দ্বিতল ভবনের ছাদে সেদ্ধ ধান শুকাতে যান খোরশেদ মিয়া। বৃষ্টির পানি জমে থাকায় তিনি ঝাড়ু দিয়ে ছাদের পানি সরাতে থাকেন। এ সময় পানি নিচতলায় গড়িয়ে পড়ে। নিচতলার একটি কক্ষে রোমেজ মিয়ার ধানের বস্তা রাখা ছিল। পানি পড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়।

একপর্যায়ে উত্তেজিত হয়ে রোমেজ মিয়া সেখান থেকে চলে যান। পরে কিছুক্ষণ পর একটি কোদাল নিয়ে ফিরে এসে বড় ভাই খোরশেদ মিয়ার বুকে আঘাত করেন বলে অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহতের স্ত্রী হাছনা বেগম অভিযোগ করে বলেন, সামান্য বিষয় নিয়ে তার স্বামীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তিনি খুনির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। নিহতের ছেলে হাসানসহ স্থানীয়রাও দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

মির্জাপুর থানা-র ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com