সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

দিনাজপুরে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ ঘোষণা

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ৯০ জন সংবাদটি দেখেছেন

বিরল উপজেলা-এ সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগ থেকে একযোগে চার নেতা পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার (২৬ মে) সকাল সাড়ে ১১টায় বিরল প্রেস ক্লাব-এ আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে তারা এ ঘোষণা দেন।

পদত্যাগকারী নেতারা হলেন— বিরল উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও বর্তমান সদস্য মো. আব্দুল লতিফ, উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মো. মোফাচ্ছেল হক ছেলু, সদস্য রকিবুল আলম বাবু এবং বিরল পৌর আওয়ামী লীগের সভাপতি মো. সাজ্জাদ হোসেন সাজু।

সংবাদ সম্মেলনে সবার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মো. আব্দুল লতিফ। তিনি বলেন, দীর্ঘদিন ধরে তারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পাশাপাশি ব্যবসায়িক উদ্যোগ ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের পাশে থেকেছেন।

তবে বর্তমান বাস্তবতায় রাজনৈতিক পরিচয়ের কারণে সাধারণ মানুষের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক বজায় রাখতে সমস্যার মুখোমুখি হতে হচ্ছে বলে দাবি করেন তিনি। এ কারণেই ভবিষ্যতে তারা আর আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকবেন না বলে ঘোষণা দেন।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, অতীতে ব্যবহৃত কোনো রাজনৈতিক পদ-পদবিও আর কোথাও ব্যবহার করা হবে না। তারা সাধারণ মানুষের মতো স্বাভাবিক জীবনযাপন করবেন এবং নিজেদের ব্যবসায়িক কার্যক্রম রাজনৈতিক প্রভাবমুক্তভাবে পরিচালনা করবেন।

সংবাদ সম্মেলনে নেতারা নিজেদের ‘রাজনীতিমুক্ত’ ঘোষণা করে সবার কাছে দোয়া কামনা করেন।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com