মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

যমুনায় পাঁচ দিনে বেড়েছে ১১১ সেন্টিমিটার পানি

  • সবশেষ আপডেট : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ৪৩ জন সংবাদটি দেখেছেন

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বর্ষণের কারণে সিরাজগঞ্জ-এ যমুনা নদী-র পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত পাঁচ দিনে নদীর পানি সিরাজগঞ্জ সদর পয়েন্টে ১১১ সেন্টিমিটার এবং কাজিপুর পয়েন্টে ১১০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে।

বুধবার (২৭ মে) সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি সিরাজগঞ্জ হার্ডপয়েন্টে ১৬ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৩ দশমিক ৩০ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এ পয়েন্টে বিপৎসীমা ধরা হয়েছে ১২ দশমিক ৯০ মিটার।

এর আগে ২৩ মে থেকে ২৬ মে পর্যন্ত সিরাজগঞ্জ হার্ডপয়েন্টে পানির উচ্চতা যথাক্রমে ২১, ২৮, ২০ ও ২৬ সেন্টিমিটার বৃদ্ধি পায়।

অন্যদিকে কাজিপুর উপজেলা-র মেঘাই পয়েন্টে গত ২৪ ঘণ্টায় পানি ১২ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৩ দশমিক ৮৮ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এই পয়েন্টে বিপৎসীমা ১৪ দশমিক ৮০ মিটার।

মেঘাই পয়েন্টে ২৩ মে থেকে ২৬ মে পর্যন্ত পানির উচ্চতা যথাক্রমে ২৩, ৩৪, ১৬ ও ২৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. নাজমুল ইসলাম বলেন, টানা পাঁচ দিন ধরে যমুনা নদীর পানি বাড়ছে। আরও দুই থেকে তিন দিন পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। এরপর কয়েক দিন স্থিতিশীল থাকার পর পানি কমতে শুরু করবে বলে আশা করা হচ্ছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com