মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে দুই প্রস্তুতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা

  • সবশেষ আপডেট : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ৫১ জন সংবাদটি দেখেছেন

২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া আসরের আগে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নামবে লিওনেল স্কালোনির দল।

বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে আগামী ৬ জুন যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের কলেজ স্টেশনে অবস্থিত কাইল ফিল্ড স্টেডিয়ামে হন্ডুরাসের মুখোমুখি হবে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে ৭ জুন ভোর ৫টা ৩০ মিনিটে।

এরপর ৯ জুন আলাবামার জর্ডান-হেয়ার স্টেডিয়ামে ইউরোপের দল আইসল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা। বাংলাদেশ সময় ম্যাচটি অনুষ্ঠিত হবে ১০ জুন সকাল ৬টায়।

বিশ্বকাপ চলাকালে খেলোয়াড়দের অনুশীলন, পুনরুদ্ধার কার্যক্রম এবং কৌশলগত প্রস্তুতির জন্য যুক্তরাষ্ট্রের কানসাস সিটিকে নিজেদের বেস ক্যাম্প হিসেবে বেছে নিয়েছে আর্জেন্টিনা ফুটবল দল। টুর্নামেন্টজুড়ে স্পোর্টিং কেসি ট্রেনিং সেন্টারে অনুশীলন করবেন লিওনেল মেসিরা।

আগামী ১৬ জুন কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বর্তমান চ্যাম্পিয়নরা। ২০২২ সালে কাতার বিশ্বকাপে শিরোপা জয়ের ধারাবাহিকতা ধরে রেখে এবারও বিশ্বসেরার মুকুট ধরে রাখার লক্ষ্য নিয়েই মাঠে নামবে স্কালোনির শিষ্যরা।

বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচে দলীয় সমন্বয়, কৌশল এবং খেলোয়াড়দের ফিটনেস যাচাইয়ের সুযোগ পাবে আর্জেন্টিনা কোচিং স্টাফ। বিশেষ করে অধিনায়ক লিওনেল মেসিকে ঘিরে গড়ে ওঠা অভিজ্ঞ ও তরুণদের সমন্বয়ে সাজানো দলটি নিয়ে সমর্থকদের প্রত্যাশাও অনেক বেশি।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com