মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

তিন বন্ধু মিলে অপর এক বন্ধুর বাড়িতে চুরি

  • সবশেষ আপডেট : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ৫৯ জন সংবাদটি দেখেছেন

বরিশালের মুলাদী উপজেলায় এক যুবকের বাড়িতে সিঁধ কেটে চুরির অভিযোগে তার তিন বন্ধুকে আটক করা হয়েছে। পরে চুরি হওয়া কিছু মালামাল উদ্ধার করে তাদের পুলিশের কাছে সোপর্দ করেন স্থানীয় বাসিন্দারা।

রোববার সকালে উপজেলার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের তেরচর গ্রামের পাইতিখোলা খেয়াঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন তেরচর গ্রামের পিন্টু মাঝির ছেলে অলিউল্লাহ মাঝি (২১), পারভীন আক্তারের ছেলে ইয়ামিন (২৪) এবং চরডিক্রী এলাকার আলমগীর সিকদারের ছেলে নয়ন সিকদার (২৫)।

পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, আটক তিনজনের সঙ্গে একই এলাকার ফাহাদ হাওলাদারের ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল। অভিযোগ রয়েছে, শনিবার গভীর রাতে তারা ফাহাদের বাড়িতে সিঁধ কেটে প্রবেশ করে তিনটি মোবাইল ফোন, স্বর্ণ ও রূপার অলংকার এবং নগদ ২০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়।

রোববার সকালে ঘরের সিঁধ কাটা ও মালপত্র এলোমেলো অবস্থায় দেখে চুরির বিষয়টি বুঝতে পারেন ফাহাদ হাওলাদার। পরে তিনি স্থানীয়দের বিষয়টি জানান।

স্থানীয় সূত্র জানায়, সকাল ৭টার দিকে অভিযুক্ত তিন যুবককে একসঙ্গে ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হয় এলাকাবাসীর। পরে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে বলে দাবি স্থানীয়দের।

তল্লাশির সময় তাদের কাছ থেকে চুরি হওয়া তিনটি মোবাইল ফোন, একটি রূপার চেইন, একটি আংটি এবং নগদ ৬ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে স্থানীয়রা তাদের মুলাদী থানা-পুলিশের কাছে হস্তান্তর করেন।

এ ঘটনায় ফাহাদ হাওলাদার বাদী হয়ে মুলাদী থানায় একটি মামলা দায়ের করেছেন।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা বলেন, সিঁধ কেটে চুরির ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। চুরি হওয়া বাকি স্বর্ণালংকার ও নগদ অর্থ উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com