সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

আদিতমারীতে ট্রাকের ধাক্কায় তরুণীর মৃত্যু, আহত পুলিশ কনস্টেবল

  • সবশেষ আপডেট : সোমবার, ১ জুন, ২০২৬
  • ২১৫ জন সংবাদটি দেখেছেন

লালমনিরহাটের আদিতমারীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তানিয়া (২০) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন পুলিশ কনস্টেবল আব্দুল মমিন।

রোববার (৩১ মে) বিকেলে লালমনিরহাট-চাপারহাট বাইপাস সড়কের আদিতমারী উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের জামতলা মাদ্রাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তানিয়া কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের অচিনতলা গ্রামের চাঁন মিয়ার মেয়ে। আহত আব্দুল মমিন আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের নয়ারহাট এলাকার বাসিন্দা। তিনি তানিয়ার ভগ্নিপতি এবং বাংলাদেশ পুলিশের একজন কনস্টেবল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের ছুটিতে বাড়িতে এসে শ্বশুরবাড়ি বেড়াতে গিয়েছিলেন আব্দুল মমিন। রোববার বিকেলে শ্যালিকা তানিয়াকে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন তিনি। পথে জামতলা মাদ্রাসা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন তানিয়া ও আব্দুল মমিন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করতে এগিয়ে এলে ঘটনাস্থলেই তানিয়ার মৃত্যু হয়। আহত আব্দুল মমিনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে বলে জানিয়েছে স্থানীয়রা।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং ট্রাকটি শনাক্তে কাজ চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com