বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

যুদ্ধবিরতি না মানলে যুক্তরাষ্ট্রকে ‘চরম মূল্য’ দিতে হবে: ইরানের পার্লামেন্ট স্পিকার

  • সবশেষ আপডেট : সোমবার, ১ জুন, ২০২৬
  • ১২৩ জন সংবাদটি দেখেছেন

মোহাম্মদ বাঘের গালিবাফ অভিযোগ করেছেন, যুদ্ধবিরতির শর্ত বাস্তবায়নে যুক্তরাষ্ট্র ব্যর্থ হচ্ছে। এ অবস্থা অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রকে ‘চরম মূল্য’ দিতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

সোমবার (১ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম X (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে গালিবাফ বলেন, ইরানি বন্দরগুলোর ওপর আরোপিত নৌ অবরোধ অব্যাহত রাখা এবং লেবানন-এ ইসরায়েলের সামরিক তৎপরতা নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়া যুদ্ধবিরতি লঙ্ঘনের সুস্পষ্ট প্রমাণ।

তিনি লিখেছেন, “নৌ অবরোধ এবং লেবাননে গণহত্যাকারী জায়নবাদী শাসনের যুদ্ধাপরাধ বৃদ্ধি যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি না মানার স্পষ্ট প্রমাণ।”

গালিবাফ আরও বলেন, “প্রত্যেক সিদ্ধান্তেরই মূল্য আছে, আর সেই মূল্য একসময় পরিশোধ করতেই হয়। এভাবে চলতে থাকলে যুক্তরাষ্ট্রকে চরম মূল্য দিতে হবে। শেষ পর্যন্ত সবকিছুই স্পষ্ট হয়ে যাবে।”

ইরানের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, যুদ্ধবিরতি কার্যকর রাখতে হলে যুক্তরাষ্ট্রকে তার দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করতে হবে।

এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়-এর মুখপাত্র এসমাইল বাঘাই জানিয়েছেন, বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক কর্মসূচির বিস্তারিত বিষয়ে কোনো আলোচনা চলছে না।

সাপ্তাহিক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “পারমাণবিক বিষয়ে কখন পদক্ষেপ নিতে হবে, তা আমরা জানি। পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো আলোচনা হয়নি। এই মুহূর্তে আমাদের অগ্রাধিকার যুদ্ধের অবসান ঘটানো।”

বাঘাই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগও তোলেন। তার দাবি, সোমবার সকালেও যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটেছে।

তবে এসব অভিযোগের বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে উভয় পক্ষের বক্তব্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com