মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

ফুটপাত দখল করে লিচুর হাটে চাঁদাবাজির অভিযোগ, হয়রানি বন্ধে মাঠে যুবদল নেতা নয়ন

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ১০৪ জন সংবাদটি দেখেছেন

রংপুর নগরীর পাবলিক লাইব্রেরির সামনের প্রধান সড়কের ফুটপাতে বসা মৌসুমি লিচু ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে কিছু ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগের বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে তা স্থানীয় রাজনৈতিক নেতাদের নজরে আসে।

মঙ্গলবার (২ জুন) সকালে ঘটনাস্থল পরিদর্শনে যান রংপুর মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ জহির আলম নয়ন।

এ সময় তিনি ব্যবসায়ীদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগে অভিযুক্ত একজনকে সতর্ক করেন এবং ব্যবসায়ীদের কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে চাঁদা না দেওয়ার আহ্বান জানান।

লিচু ব্যবসায়ীদের উদ্দেশে নয়ন বলেন, “আপনারা মৌসুমি ব্যবসার জন্য অস্থায়ীভাবে এখানে বসেছেন। মানবিক বিবেচনায় সিটি করপোরেশন আপনাদের উচ্ছেদ করছে না। তাই কেউ যেন আপনাদের হয়রানি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।”

তিনি আরও বলেন, নগরীর ফুটপাত দখল, চাঁদাবাজি এবং জনদুর্ভোগ সৃষ্টিকারী কর্মকাণ্ড বরদাশত করা হবে না। একই সঙ্গে ফুটপাত ও সড়ক দখলমুক্ত এবং পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান তিনি।

এ সময় তিনি অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনাকারীদেরও সতর্ক করে বলেন, জনস্বার্থ ও নগরীর স্বাভাবিক চলাচল ব্যাহত হয় এমন কোনো কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সবাইকে নিয়ম মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানান তিনি।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com