সোমবার, ০৮ জুন ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

নানাবাড়িতে বেড়াতে এসে নদীতে ডুবে প্রাণ গেল শিশুর

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ২০ জন সংবাদটি দেখেছেন

বুধবার (৩ জুন) রাত ৯টার দিকে উপজেলার বড়ভিটা ইউনিয়নের নীলকমল নদ থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

নিহত মুনতাহা জান্নাত উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের খোচাবাড়ি গ্রামের আব্দুল মতিন ও মিম আক্তার দম্পতির মেয়ে। সে বাবা-মায়ের সঙ্গে দক্ষিণ চর বড়ভিটা পাঠানটারী এলাকায় তার নানা গফুর মিয়ার বাড়িতে বেড়াতে এসেছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে সবার অজান্তে নানাবাড়ির পাশের নীলকমল নদে গোসল করতে নামে মুনতাহা। এরপর থেকেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নদীতে তল্লাশি অভিযান শুরু করেন। দীর্ঘক্ষণ অনুসন্ধানের পর রাত ৯টার দিকে নদী থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান নাইম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com