মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়াকে ৮৬ রানে হারিয়ে সিরিজে দুর্দান্ত সূচনা বাংলাদেশের ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রশংসা করল হিজবুল্লাহ রৌমারী সীমান্তের ৮ পয়েন্ট দিয়ে শতাধিক ব্যক্তিকে পুশইনের চেষ্টা, ব্যর্থ করল বিজিবি স্বাক্ষর জালিয়াতি অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে সিআইডির তল্লাশি অর্থবছর জুলাই-জুন নয়, ক্যালেন্ডার বছরের সঙ্গে মিলানোর দাবি জামায়াতের বাজেটে তরুণ উদ্যোক্তাদের জন্য নতুন ঋণ সুবিধার ঘোষণা ‘গোলাপ’ নিয়ে পরীমণি-নীরবের ইতিবাচক আলোচনা, শিগগিরই শুটিংয়ের আশা হরমুজ প্রণালিতে বিধ্বস্ত মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার, দুই পাইলটকে জীবিত উদ্ধার পতাকা লাগানো নিয়ে আর্জেন্টিনা সমর্থকের মাথা ফাটাল ব্রাজিল সমর্থক রৌমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, রাতভর পাহারায় বিজিবি ও স্থানীয়রা

জোট নয়, এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি: নাহিদ ইসলাম (ভিডিও)

  • সবশেষ আপডেট : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ৭৬ জন সংবাদটি দেখেছেন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, তাদের দল এককভাবেই সাংগঠনিক ও নির্বাচনী প্রস্তুতি নিচ্ছে। তিনি বলেন, “আমরা কারো ওপর নির্ভরশীল হতে চাই না। তবে দেশের বৃহত্তর স্বার্থে জোট করার জন্য আলোচনার পথ খোলা রয়েছে।”

বুধবার (২৯ অক্টোবর) সকালে রংপুরে দলের সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে রংপুর বিভাগের আটটি জেলা ও একটি মহানগর কমিটি গঠনের লক্ষ্যে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

সকাল ১০টায় নগরীর পর্যটন মোটেলে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন দলের সদস্য সচিব আখতার আকতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ড. আতিক মুজাহিদসহ কেন্দ্রীয় নেতারা।
তারা পদপ্রত্যাশী নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং নতুন আহ্বায়ক কমিটি গঠনের বিষয়ে দিকনির্দেশনা দেন।

নাহিদ ইসলাম বলেন, “এনসিপি দেশের জনগণের রাজনীতি করতে চায়। আমরা নতুন নেতৃত্ব ও জনআস্থার ভিত্তিতে আগামী নির্বাচনে অংশ নিতে প্রস্তুতি নিচ্ছি।”

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com