সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

মিরসরাইয়ে ট্রেন-পিকআপ সংঘর্ষ, দেড় ঘণ্টা বন্ধ ছিল চট্টগ্রামের রেল যোগাযোগ

  • সবশেষ আপডেট : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৬০ জন সংবাদটি দেখেছেন

চট্টগ্রামের মিরসরাইয়ে বালুবোঝাই একটি পিকআপের সঙ্গে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষের ঘটনায় প্রায় দেড় ঘণ্টা চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ছিল। তবে দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

রোববার (৭ জুন) সকাল ৯টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় দরবারটিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি বালুভর্তি পিকআপ অবৈধ রেলক্রসিং দিয়ে সড়ক পার হওয়ার সময় রেললাইনের ওপর আটকে পড়ে। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি দ্রুতগতিতে এসে পিকআপটিকে ধাক্কা দেয়। সংঘর্ষের আগে চালক ও তার সহকারী গাড়ি থেকে নেমে নিরাপদে সরে যান।

সংঘর্ষের পর পিকআপটি দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রেনের ধাক্কায় প্রায় আধা কিলোমিটার দূরে ছিটকে যায়। ফলে রেললাইনে যানটি আটকে থাকায় ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শী রহিম উদ্দিন বলেন, ট্রেন আসছে বলে চালককে সতর্ক করা হলেও তিনি তা উপেক্ষা করে পিকআপটি রেললাইনের ওপর তুলে দেন। পরে সেটি আটকে গেলে দুর্ঘটনা ঘটে।

ট্রেনের যাত্রী সাজ্জাদ হোসেন জানান, দুর্ঘটনার সময় ট্রেনে বিকট শব্দ হলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ট্রেন থামলে অনেক যাত্রী নেমে পরিস্থিতি দেখার চেষ্টা করেন। তবে কোনো যাত্রী আহত হননি।

চিনকি আস্তানা রেলস্টেশনের স্টেশন মাস্টার সিরাজুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা উদ্ধার কাজে অংশ নেন। ট্রেনের সঙ্গে আটকে থাকা পিকআপটি সরিয়ে নেওয়ার পর প্রায় দেড় ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক করা হয়।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার কারণ ও অবৈধ রেলক্রসিং ব্যবহারের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও সাময়িকভাবে রেল যোগাযোগে বিঘ্ন ঘটে এবং যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com