সোমবার, ০৮ জুন ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার

  • সবশেষ আপডেট : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৭ জন সংবাদটি দেখেছেন

রংপুরের মিঠাপুকুরে মেয়াদোত্তীর্ণ ও বিষাক্ত অ্যালকোহল পানে পাঁচজনের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৩।

সোমবার (৮ জুন) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।

র‌্যাব জানায়, রোববার রাতে ঢাকার আশুলিয়ার নিরিবিলি এলাকা থেকে আত্মগোপনে থাকা দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মিঠাপুকুর উপজেলার খোর্দ্দ কোমরপুর গ্রামের সোলেমান মিয়ার ছেলে রফিকুল ইসলাম (৪৫) ও শফিকুল ইসলাম (৪০)।

মামলার তথ্য অনুযায়ী, মাদক বিক্রি নিয়ে ভুক্তভোগী সাজু মিয়ার সঙ্গে রফিকুল ও শফিকুলের পূর্ব শত্রুতা ছিল। এর জেরে গত ৩০ মে রাত সাড়ে ১১টার দিকে রফিকুল কৌশলে সাজু মিয়া ও তার তিন বন্ধুকে নিজের মাল্টা বাগানে নিয়ে গিয়ে বিষাক্ত ও অতিমাত্রায় অ্যালকোহল পান করান বলে অভিযোগ রয়েছে।

পরে তারা নিজ নিজ বাড়িতে ফিরে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ১ জুন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সাজু মিয়া ও তার তিন বন্ধুর মৃত্যু হয়। পরবর্তীতে আরও একজনের মৃত্যু হলে মৃতের সংখ্যা পাঁচজনে দাঁড়ায়।

এ ঘটনায় ২ জুন মিঠাপুকুর থানায় নিহত সাজু মিয়ার ভাগ্নে জাহেদুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

অ্যালকোহল পানে নিহতরা হলেন উপজেলার বুজরুক ঝালাই গ্রামের হুজুর আলী (৪৫), এরশাদ আলী (৪০), সংগ্রামপুর বেলতলা এলাকার সাজু মিয়া (৫৫), সাতভেন্টি এনায়েতপুর গ্রামের ছাত্তার মিয়া (৬০) এবং দুলা মিয়া (৪৫)।

র‌্যাব-১৩ এর কর্মকর্তা বিপ্লব কুমার গোস্বামী বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের মিঠাপুকুর থানায় হস্তান্তর করা হয়েছে। ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব সর্বদা সজাগ রয়েছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com