মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত

  • সবশেষ আপডেট : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ২২০ জন সংবাদটি দেখেছেন

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের বালাটারী এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, ভাঙচুর ও ছুরিকাঘাতের ঘটনায় লাদেন (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বালাটারী এলাকার আশরাফের ছেলে লাদেনের সঙ্গে একই ইউনিয়নের দাসপাড়া এলাকার জুয়েলের ছেলে রকি (১৮)-র কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষের সৃষ্টি হয়। পরে দাসপাড়া এলাকায় কয়েকটি বাড়িঘরে ভাঙচুরের ঘটনাও ঘটে বলে অভিযোগ উঠেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাকবিতণ্ডার একপর্যায়ে রকি ধারালো অস্ত্র দিয়ে লাদেনকে আঘাত করে। এতে সে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

এ বিষয়ে আদিতমারী থানার পুলিশ জানিয়েছে, ঘটনাটির তদন্ত চলছে। অভিযোগের সত্যতা যাচাই করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে থাকলেও দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com