মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

পতাকা লাগানো নিয়ে আর্জেন্টিনা সমর্থকের মাথা ফাটাল ব্রাজিল সমর্থক

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৬৪ জন সংবাদটি দেখেছেন

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে আর্জেন্টিনার পতাকা লাগানোকে কেন্দ্র করে আজাদ হোসেন (২৮) নামে এক যুবক আহত হয়েছেন। এ ঘটনায় রিফাত হোসেন নামে এক ব্রাজিল সমর্থকের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে।

সোমবার (৮ জুন) বিকেলে চন্দ্রগঞ্জ উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের যাত্রাপুর তুলাগাছতলা এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা আজাদকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

আহত আজাদ হোসেন যাত্রাপুর তুলাগাছতলা এলাকার আব্দুর রহমানের ছেলে। অভিযুক্ত রিফাত হোসেন একই এলাকার আবদুল মজিদের ছেলে।

ভুক্তভোগী আজাদ হোসেন অভিযোগ করেন, কয়েকজন বন্ধু মিলে আর্জেন্টিনার পতাকা লাগাতে গেলে রিফাত বাধা দেন। এর আগে তিনি আর্জেন্টিনা সমর্থকদের পতাকা না লাগানোর জন্য হুমকিও দিয়েছিলেন। সোমবার বিকেলে কোনো ধরনের বাকবিতণ্ডা ছাড়াই তার ওপর হামলা চালানো হয়। একপর্যায়ে মাথায় আঘাত করলে তিনি রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

আহতের বড় ভাই মনির হোসেন দাবি করেন, অভিযুক্ত রিফাত এর আগেও বিভিন্ন বিষয়ে ভয়ভীতি প্রদর্শন করেছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি দাবি করেন।

তবে অভিযোগ অস্বীকার করে রিফাত হোসেন বলেন, তিনি কোনো হামলার সঙ্গে জড়িত নন। তার দাবি, এলাকায় অন্য একটি বিষয় নিয়ে প্রতিবাদ করায় তার বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে সেখানে কাউকে পাওয়া যায়নি। আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com