মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

সাংবাদিকদের ন্যূনতম ৩৫ হাজার টাকা বেতন দাবি, রংপুরে মানববন্ধন ১ নভেম্বর

  • সবশেষ আপডেট : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ৬৪ জন সংবাদটি দেখেছেন

সাংবাদিকদের আর্থিক ও কর্মক্ষেত্রের নিরাপত্তা নিশ্চিত এবং মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রংপুরে মানববন্ধন আয়োজন করেছে রংপুর সাংবাদিক ইউনিয়ন (আরপিইউজে)।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগামী ১ নভেম্বর (শনিবার) সকাল সাড়ে ১০টা থেকে রংপুর প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত হবে এই মানববন্ধন ও সমাবেশ।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সাংবাদিকদের ন্যূনতম ৩৫ হাজার টাকা বেতন নির্ধারণ, সাগর-রুনি হত্যাসহ সব সাংবাদিক হত্যার বিচার, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন, দশম ওয়েজ বোর্ড গঠন, এবং চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহালসহ ২১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যেই এ কর্মসূচি পালিত হবে।

মানববন্ধন ও সমাবেশে রংপুর মহানগর ও জেলার আট উপজেলার সাংবাদিক নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেক,
এবং সঞ্চালনা করবেন সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান।

মানববন্ধন ও সমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক বাদশাহ ওসমানী এবং সদস্য সচিব হুমায়ুন কবির মানিক এক যৌথ বিবৃতিতে সকল সাংবাদিক ও সংবাদকর্মীদের উপস্থিতি কামনা করেছেন।

বিবৃতিতে তাঁরা বলেন,“আপনাদের উপস্থিতি বাংলাদেশের সাংবাদিকদের অধিকার আদায় এবং স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠার আন্দোলনকে আরও বেগবান করবে।”

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com