শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম :
মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল মদ-সিগারেটের ট্যাক্স বাড়ানোয় বিরোধী দল নাখোশ : প্রধানমন্ত্রী বাজেট বড় হলেও বাস্তবায়ন সম্ভব : এফবিসিসিআই ভিনি-রাফিনিয়ার কাঁধে ব্রাজিলের হেক্সা স্বপ্ন ভারতের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, কুলাউড়া সীমান্তে উত্তেজনা তিস্তা মহাপরিকল্পনায় বরাদ্দ স্পষ্ট না হওয়ায় ধোঁয়াশা: নজরুল ইসলাম হক্কানী রংপুরের ধর্ষণ মামলার পলাতক আসামি নোয়াখালী থেকে গ্রেপ্তার বিশ্বকাপ নিয়ে অস্বস্তিকর অবস্থায় যুক্তরাষ্ট্র-ইরানি সমর্থকরা ব্রাজিলের পতাকা আর খেলোয়াড়দের ছবিতে রঙিন রুবেলের বাড়ি

হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা তেহরানের, নতুন করে ইরানে হামলা যুক্তরাষ্ট্রের

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ১৭ জন সংবাদটি দেখেছেন

ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর পাল্টা প্রতিক্রিয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে তেহরান। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, এপ্রিল মাসে হওয়া যুদ্ধবিরতি চুক্তি যুক্তরাষ্ট্র বারবার লঙ্ঘন করেছে। এর জবাবে হরমুজ প্রণালিতে সব ধরনের জাহাজ চলাচল স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আইআরজিসির ভাষ্য অনুযায়ী, তেলবাহী ট্যাংকার, বাণিজ্যিক জাহাজসহ সব ধরনের নৌযান এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে। তারা আরও দাবি করেছে, প্রণালি অতিক্রমের চেষ্টা করা দুটি তেলবাহী ট্যাংকারে হামলা চালানো হয়েছে।

এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, বুধবার গভীর রাতে ইরানের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। ওয়াশিংটনের দাবি, ইরানের অব্যাহত আগ্রাসনের জবাব হিসেবেই এসব অভিযান পরিচালনা করা হয়েছে।

তবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল পুরোপুরি বন্ধ হয়নি এবং তাদের কোনো যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্যও সঠিক নয়।

বিশ্বের জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথে উত্তেজনা বৃদ্ধির ফলে আন্তর্জাতিক তেলের বাজারে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে। হরমুজ প্রণালি বন্ধের ঘোষণার পর বৈশ্বিক অপরিশোধিত তেলের দামও বেড়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com