বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

আইএইএতে ইরানবিরোধী প্রস্তাবের বিপক্ষে ভোট দিল চীন-রাশিয়াসহ ৩ দেশ

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ১২৬ জন সংবাদটি দেখেছেন

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)-এর বোর্ড অব গভর্নরসের বৈঠকে ইরানবিরোধী একটি প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিয়েছে রাশিয়া, চীন এবং নাইজার। তবে যুক্তরাষ্ট্র-সমর্থিত ওই প্রস্তাবটি শেষ পর্যন্ত সংখ্যাগরিষ্ঠ ভোটে গৃহীত হয়েছে।

রুশ বার্তা সংস্থা তাসের বুধবার (১০ জুন) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, প্রস্তাবটির পক্ষে ভোট দেয় ২১টি দেশ। বিপক্ষে ভোট দেয় তিনটি দেশ এবং ১০টি দেশ ভোটদানে বিরত থাকে।

ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানভ প্রস্তাবটিকে ‘একটি প্রহসন’ বলে অভিহিত করেন।

তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ‘আগ্রাসনের শিকার পক্ষের ওপর সেই আগ্রাসনের ফলে সৃষ্ট সমস্যার দায় চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে’।

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমা দেশগুলোর সঙ্গে দীর্ঘদিন ধরেই উত্তেজনা ও মতবিরোধ চলছে। বিশ্লেষকদের মতে, আইএইএতে গৃহীত এই নতুন প্রস্তাবকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে কূটনৈতিক চাপ ও উত্তেজনা আরও বাড়তে পারে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতি, পরমাণু কর্মসূচি এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এই প্রস্তাব সেই বিতর্ককে আরও উসকে দিতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com