মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
২৩তম রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি ৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন

বাজেটে ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের জন্য বড় সুখবর, আয় হতে পারে করমুক্ত

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ৭২ জন সংবাদটি দেখেছেন

ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের জন্য বড় ধরনের প্রণোদনা নিয়ে আসছে সরকার। ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে তাদের অর্জিত আয় সম্পূর্ণ করমুক্ত করার পাশাপাশি এই খাতে বিদ্যমান ভ্যাটও প্রত্যাহারের প্রস্তাব রাখা হতে পারে।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ সংক্রান্ত ঘোষণা দিতে পারেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বর্তমানে শুধুমাত্র আইটি খাতে ফ্রিল্যান্সিং থেকে অর্জিত আয়ের ওপর কর ছাড়ের সুবিধা রয়েছে। নতুন বাজেটে সেই সুবিধার পরিধি বাড়িয়ে সব ধরনের ফ্রিল্যান্সিং আয়ের ক্ষেত্রে কর অব্যাহতির প্রস্তাব আনা হচ্ছে। এতে ফ্রিল্যান্সাররা বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বিদেশ থেকে আয় দেশে আনতে আরও উৎসাহিত হবেন বলে মনে করছে সরকার।

একই সঙ্গে ইউটিউব, ফেসবুক, ডিজিটাল মিডিয়া এবং অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মভিত্তিক কনটেন্ট তৈরি করে যারা আয় করছেন, তাদের আয়কেও করমুক্ত করার প্রস্তাব রাখা হয়েছে। সরকার এই খাতকে দেশের ক্রমবর্ধমান ডিজিটাল অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করছে।

বর্তমানে ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের সেবার ওপর ১৫ শতাংশ ভ্যাট প্রযোজ্য। প্রস্তাবিত বাজেটে এই ভ্যাট সম্পূর্ণ প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

এ ছাড়া প্রযুক্তিনির্ভর নতুন উদ্যোক্তাদের উৎসাহ দিতে স্টার্টআপ প্রতিষ্ঠানের জন্যও বিশেষ সুবিধার পরিকল্পনা রয়েছে। প্রস্তাব অনুযায়ী, ২০৩৫ সাল পর্যন্ত স্থানীয় পর্যায়ে ভ্যাট এবং অফিস বা স্থাপনা ভাড়ার ওপর ভ্যাট মওকুফ করা হতে পারে।

সরকারের লক্ষ্য একটি শক্তিশালী সৃজনশীল ও প্রযুক্তিনির্ভর অর্থনীতি গড়ে তোলা। সে উদ্দেশ্যে প্রযুক্তিভিত্তিক ব্যবসার ক্ষেত্রে টার্নওভার ট্যাক্স শূন্য শতাংশ নির্ধারণের প্রস্তাবও আসতে পারে।

খাতসংশ্লিষ্টরা মনে করছেন, এসব সুবিধা বাস্তবায়িত হলে দেশের ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও প্রযুক্তি খাতে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। একই সঙ্গে বৈদেশিক আয় বৈধ উপায়ে দেশে আসার প্রবণতা বাড়বে এবং তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার পথ আরও সহজ হবে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com