শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম :
মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল মদ-সিগারেটের ট্যাক্স বাড়ানোয় বিরোধী দল নাখোশ : প্রধানমন্ত্রী বাজেট বড় হলেও বাস্তবায়ন সম্ভব : এফবিসিসিআই ভিনি-রাফিনিয়ার কাঁধে ব্রাজিলের হেক্সা স্বপ্ন ভারতের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, কুলাউড়া সীমান্তে উত্তেজনা তিস্তা মহাপরিকল্পনায় বরাদ্দ স্পষ্ট না হওয়ায় ধোঁয়াশা: নজরুল ইসলাম হক্কানী রংপুরের ধর্ষণ মামলার পলাতক আসামি নোয়াখালী থেকে গ্রেপ্তার বিশ্বকাপ নিয়ে অস্বস্তিকর অবস্থায় যুক্তরাষ্ট্র-ইরানি সমর্থকরা ব্রাজিলের পতাকা আর খেলোয়াড়দের ছবিতে রঙিন রুবেলের বাড়ি

ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা জিসান আহম্মেদ প্রধান নিখোঁজ

  • সবশেষ আপডেট : শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ১৫ জন সংবাদটি দেখেছেন

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক ও কুমিল্লা জেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি জিসান আহম্মেদ প্রধান নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছে সংগঠনটি।

পরিবার ও সংগঠনের সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১১ জুন) রাতে কুমিল্লার দাউদকান্দি মডেল মসজিদ-এ এশার নামাজ আদায়ের পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর বর্তমান ছাত্র পরিবহন সম্পাদক মো. আসিফ আব্দুল্লাহ।

তিনি জানান, পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং ইতোমধ্যে স্থানীয় থানাকে বিষয়টি অবহিত করা হয়েছে। তবে এখন পর্যন্ত জিসান আহম্মেদ প্রধানের কোনো সন্ধান পাওয়া যায়নি।

পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে মসজিদ থেকে বের হওয়ার পর থেকেই তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। অনলাইন মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে রাত ৮টা ২৯ মিনিটে তাকে সর্বশেষ সক্রিয় দেখা যায়। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।

নিখোঁজের ঘটনায় পরিবার, স্বজন ও সহকর্মীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com