বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ফাউল করেও কেন রেফারির নজর এড়িয়ে গেলেন মেসি? প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটে, শ্রীমঙ্গলে কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড বিতরণে অংশ নেবেন এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরিয়ে ছবি ছড়ানোর অভিযোগ, থানায় আর্জেন্টিনা সমর্থক কারমাইকেল কলেজে শিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি ভারতীয় টমেটো আমদানি বন্ধের দাবিতে পঞ্চগড়ে ব্যবসায়ীদের বিক্ষোভ রৌমারী সীমান্তে শূন্যরেখায় ৯ বাংলাদেশি, অসুস্থ শিশুদের নিয়ে মায়ের আকুতি ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলায় কারাগারে শিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা জিসান আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ হরমুজ প্রণালি উন্মুক্তের খবরে তেলের মূল্য পূর্বাভাস কমাল বড় ব্যাংকগুলো

গোবিন্দগঞ্জে ধর্ষণ মামলার প্রধান আসামি আতাব গ্রেফতার

  • সবশেষ আপডেট : শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ৩৬ জন সংবাদটি দেখেছেন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক নারীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি মো. আতিকুর রহমান ওরফে আতাব (৫০)-কে গ্রেফতার করেছে র‌্যাব-১৩।

র‌্যাব-১৩ সূত্রে জানা যায়, মামলার পর থেকেই অভিযুক্ত পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১২ জুন) দিবাগত রাত আনুমানিক ১টা ২০ মিনিটে গোবিন্দগঞ্জ উপজেলার মিরাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৬ মে বিকেলে ভুক্তভোগী নিজ বাড়ির টিউবওয়েলে গোসল করতে গেলে অভিযুক্ত তাকে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। ঘটনার সময় এক শিশুর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যান।

এ ঘটনায় ভুক্তভোগীর ভাই বাদী হয়ে ১৭ মে গোবিন্দগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় একটি মামলা দায়ের করেন। মামলাটির নম্বর ৩৩।

র‌্যাব জানায়, দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা আসামিকে গ্রেফতারের জন্য বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছিল। এরই ধারাবাহিকতায় তাকে নিজ বাড়ি থেকে আটক করা সম্ভব হয়।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১৩ জানিয়েছে, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, হত্যা, অপহরণসহ বিভিন্ন গুরুতর অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com