শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
তিস্তা ব্যারেজে তিন মন্ত্রীর পরিদর্শন, মহাপরিকল্পনা নিয়ে বাড়ছে প্রত্যাশা সোনার দাম ভরিতে আরও কমলো ৪ হাজার ৩৭৪ টাকা সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিপাক্ষিক বৈঠক স্থগিত অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা ভয়াবহ ট্যাকলে গুরুতর চোট, স্ট্রেচারে মাঠ ছাড়লেন কানাডার ইসমাইল কোনে জাল শিক্ষক নিবন্ধন সনদের অভিযোগ, তারাগঞ্জ মাদ্রাসায় নতুন বিতর্ক রৌমারী সীমান্তে ৯৬ ঘণ্টা পর উদ্ধার একই পরিবারের ৪ সদস্য, শূন্যরেখায় এখনও ৫ জন পরিমনি কাণ্ডে বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন দিনাজপুরে অটোরাইস মিল মালিকের পায়ের রগ কাটা মরদেহ, হত্যার অভিযোগ গোবিন্দগঞ্জে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত, পারিবারিক কলহে মর্মান্তিক ঘটনা

পতাকা টাঙ্গাতে গিয়ে গাছে অজ্ঞান যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার

  • সবশেষ আপডেট : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ২৮ জন সংবাদটি দেখেছেন

গাইবান্ধার পলাশবাড়ীতে পর্তুগালের পতাকা টাঙ্গাতে গিয়ে গাছে উঠে অজ্ঞান হয়ে পড়েছেন শামিম (৩০) নামের এক যুবক। শামিম পলাশবাড়ী পৌরসভার বৈরিহরিনমারী গ্রামের শহিদুল এর ছেলে বলে জানা যায়।পরে স্থানীয়দের খবরে পলাশবাড়ী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বড় একটি কদম গাছ থেকে তাকে উদ্ধার করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বিশ্বকাপ ফুটবল উন্মাদনাকে ঘিরে নিজ সমর্থিত দলের পতাকা টানানোর জন্য শনিবার উপজেলার একটি এলাকায় কদম গাছে ওঠেন শামিম। এসময় হঠাৎ তিনি অসুস্থ হয়ে ভারসাম্য হারিয়ে গাছের উপরেই অজ্ঞান হয়ে পড়েন। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত পলাশবাড়ী ফায়ার সার্ভিসকে খবর দেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে বিশেষ কৌশলে গাছে উঠে অজ্ঞান অবস্থায় থাকা শামিমকে নিরাপদে নিচে নামিয়ে আনে। পরে তাকে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

এদিকে ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে দেশজুড়ে পতাকা টানানোর প্রতিযোগিতা দিন দিন বাড়ছে। বিশেষ করে উঁচু গাছ, বৈদ্যুতিক খুঁটি ও ভবনের ছাদে উঠে পতাকা লাগানোর সময় বিভিন্ন দুর্ঘটনার ঘটনাও ঘটছে। ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থানে পতাকা টানাতে গিয়ে বেশ কয়েকজন যুবক আহত হওয়ার পাশাপাশি মৃত্যুর ঘটনাও ঘটেছে।

সচেতন মহল বলছে, খেলাধুলার প্রতি ভালোবাসা ও সমর্থন প্রকাশ অবশ্যই ইতিবাচক বিষয়। তবে পতাকা টানানোর ক্ষেত্রে নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। ঝুঁকিপূর্ণ স্থানে না ওঠা, বিদ্যুতের তার থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখা এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা।

পলাশবাড়ী ফায়ার সার্ভিসও নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে জানিয়েছে, সামান্য অসতর্কতা বড় দুর্ঘটনার কারণ হতে পারে। তাই ফুটবল উন্মাদনার মধ্যেও নিরাপত্তা নিশ্চিত করে পতাকা টানানোর আহ্বান জানানো হয়েছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com