মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

আমিরাতে ৪০ লাখ টাকার সোনা জিতলেন বাংলাদেশি বিক্রয়কর্মী

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ৬৬ জন সংবাদটি দেখেছেন

সংযুক্ত আরব আমিরাতে আবারও লটারিতে সোনা জিতেছেন এক বাংলাদেশি প্রবাসী। মাত্র চার দিনের ব্যবধানে পরপর দ্বিতীয়বারের মতো বাংলাদেশির হাতে উঠল সোনার বার।

৩১ বছর বয়সী ওই প্রবাসীর নাম মোহাম্মদ হায়দার আলী। তিনি আমিরাতের আল আইনে একটি ইলেকট্রনিকস দোকানে বিক্রয়কর্মী হিসেবে কাজ করেন। সাপ্তাহিক ই-ড্র লটারিতে তিনি জিতেছেন ২৫০ গ্রাম ২৪ ক্যারেটের সোনা, যার বাজারমূল্য বাংলাদেশি টাকায় প্রায় ৪০ লাখ টাকা।

গালফ নিউজের বরাতে জানা যায়, দুই বছর ধরে হায়দার আলী চার-পাঁচজন বন্ধুকে সঙ্গে নিয়ে নিয়মিত লটারির টিকিট কিনছিলেন। অবশেষে তাদের সেই অপেক্ষার অবসান ঘটল।

লটারির ফল ঘোষণার সময় কর্তৃপক্ষের ফোন পান হায়দার। প্রথমে তিনি বিশ্বাসই করতে পারেননি। তিনি বলেন, “ফোনে যখন জানালেন আমি জিতেছি, ভেবেছিলাম কেউ মজা করছে। কিন্তু নিশ্চিত হওয়ার পর আমি আর আমার বন্ধুরা আনন্দে লাফিয়ে উঠেছিলাম।”

হায়দার আলী জানিয়েছেন, এখনো ঠিক করেননি লটারিতে পাওয়া সোনার বার কীভাবে ব্যবহার করবেন। তিনি বলেন, “এখনও ভাবছি সোনা বিক্রি করব নাকি রেখে দেব। এটা জীবনের সবচেয়ে বড় পাওয়া।”

এর আগের সপ্তাহেই আরেক বাংলাদেশি প্রবাসী মানসুর আহমেদ, যিনি পেশায় একজন ইলেকট্রিশিয়ান, একই ই-ড্র লটারিতে ২৫০ গ্রাম ২৪ ক্যারেট সোনা জিতেছিলেন।

ফলে টানা দুই সপ্তাহে দুই বাংলাদেশি প্রবাসী লাখপতি বনে গেলেন সোনা জিতে।

🔸 সূত্র: গালফ নিউজ

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com